Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহের

বর্ষশেষে 'ইচ্ছেমতো'র উপহার, পার্বণ মাতাতে হাজির সৌরভ-কিঞ্জল-সুরঙ্গনারা 

আজ অর্থাৎ ৩১ ডিসেম্বর রাত সাড়ে ৯ টা থেকে শুরু হবে 'ইচ্ছেমতো পার্বণ'। অনুষ্ঠানের মূল আয়োজন নির্দেশক ও নাট্যকর্মী সৌরভ পালোধী। কীভাবে সাজানো হচ্ছে গোটা অনুষ্ঠান? 

বর্ষশেষে 'ইচ্ছেমতো'র উপহার, পার্বণ মাতাতে হাজির সৌরভ-কিঞ্জল-সুরঙ্গনারা 

হাজির সৌরভ-কিঞ্জল-সুরঙ্গনারা 

শেষ আপডেট: 31 December 2024 20:42

দ্য ওয়াল ব্যুরো: গ্রেগরিয়ান ক্যালেন্ডার জানিয়ে দিয়েছে হাতে আর মাত্র কয়েক ঘণ্টা। এর পরেই সারা বিশ্ব মেতে উঠবে বর্ষবরণের আনন্দে। এ শহরেও নতুন বছরকে স্বাগত জানানোর প্রস্তুতি তুঙ্গে। শুধুমাত্র পার্কস্ট্রিট চত্বরই নয়, আজ রাত জাগবে অ্যাকাদেমি চত্বর। প্রতি বছরের মতো এই বছরও কলকাতার 'ইচ্ছেমতো' নাট্যদল সারারাতজুড়ে নাটক-গানের মধ্য দিয়ে নতুন বছরকে স্বাগত জানাতে তৈরি পুরোদমে। 

আজ অর্থাৎ ৩১ ডিসেম্বর রাত সাড়ে ৯ টা থেকে শুরু হবে 'ইচ্ছেমতো পার্বণ'। অনুষ্ঠানের মূল আয়োজন নির্দেশক ও নাট্যকর্মী সৌরভ পালোধী। কীভাবে সাজানো হচ্ছে গোটা অনুষ্ঠান? 

দ্য ওয়াল'কে সৌরভ জানাল, প্রথমেই থাকবে উদ্বোধন পার্বণ। সেই অনুষ্ঠানে অংশ নেবেন শমীক বন্দ্যোপাধ্যায়, কিঞ্জল নন্দ, কমলেশ্বর মুখোপাধ্যায়, সীমা মুখোপাধ্যায়সহ নামজাদা ব্যক্তিত্ব। সৌরভ বললেন, "প্রতিবছরই নানা ধরনের নাটক থাকে। এ বছরেও ইচ্ছেমতোর ছোটদের শাখার একটি নাটক রয়েছে, যার নাম 'চিচিবাবা ল্যান্ড'। এ ছাড়াও  সুন্দরবন ও পুরুলিয়ার প্রান্তিক অঞ্চলের দুই নাটক 'বনবিবির পালা' ও 'মাটির জন্য' থাকছে। থাকছে গৌতম হালদার অভিনীত ও প্রযোজিত বিখ্যাত নাটক 'বড়দা বড়দা'। একাঙ্ক নাটক নিয়ে হাজির থাকবেন মানসী সিনহা। নাটকের নাম 'পুনুপিসি পিএনপিসি'। 

সঙ্গে দোসর গানও। মুখ্য উপস্থাপনায় দেখা যাবে দেবদীপ মুখোপাধ্যায়কে।  হাজির থাকবেন নীল মুখোপাধ্যায়, অম্বরীশ ভট্টাচার্য, ঋদ্ধি সেন, সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায়সহ অনেকেই। আপাতত হাতে মাত্র কিছু সময়। এর পরেই গান-নাটকে মেতে উঠবে তিলোত্তমা। পসরা সাজিয়ে অপেক্ষায় 'ইচ্ছেমতো'। 


```