Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

কনজাংটিভাইটিসের কারণে 'ব্যুমেরাং' থেকে সরলেন সত্যম! জিতের ছবিতে নতুন নায়ক সৌরভ

দ্য ওয়াল ব্যুরো: সৃজিত মুখোপাধ্যায়, বিরসা দাশগুপ্ত, অনির্বাণ ভট্টাচার্যের মতো পরিচালকদের সহকারী হিসেবে কাজ করেছেন আগেই। এরপর প্রসেনজিৎ, দেবের সঙ্গে এক প্রেমে অভিনয় করতেও দেখা গিয়েছে তাঁকে। এবার জিতের (Jeet) ছবিতেও অভিনয়ের কথা ছিল সত্যম

কনজাংটিভাইটিসের কারণে 'ব্যুমেরাং' থেকে সরলেন সত্যম! জিতের ছবিতে নতুন নায়ক সৌরভ

শেষ আপডেট: 21 July 2023 13:56

দ্য ওয়াল ব্যুরো: সৃজিত মুখোপাধ্যায়, বিরসা দাশগুপ্ত, অনির্বাণ ভট্টাচার্যের মতো পরিচালকদের সহকারী হিসেবে কাজ করেছেন আগেই। এরপর প্রসেনজিৎ, দেবের সঙ্গে এক প্রেমে অভিনয় করতেও দেখা গিয়েছে তাঁকে। এবার জিতের (Jeet) ছবিতেও অভিনয়ের কথা ছিল সত্যম ভট্টাচার্যের (Satyam Bhattacharya)। কিন্তু তার আগেই বাধ সাধলো কনজাংটিভাইটিস (conjunctivitis)। আর সেই শারীরিক অসুস্থতার জেরেই আগামী ছবি 'ব্যুমেরাং' থেকে ছিটকে গেলেন বল্লভপুরের 'রাজাবাবু'।

২০২২ সালে অনির্বাণ ভট্টাচার্যের পরিচালনায় 'বল্লভপুরের রূপকথা' ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন সত্যম। এরপর থেকেই তাঁর বৃহস্পতি তুঙ্গে। একের পর এক ছবিতে অভিনয়ের অফার আসতে থাকে তাঁর কাছে। আবির-মিমির সঙ্গে উইন্ডোজের 'রক্তবীজ' দেবের সঙ্গে 'ব্যোমকেশ ও দুর্গরহস্য'র কাজ ইতিমধ্যেই শেষ করে ফেলেছেন। এরমধ্যেই জিতের প্রোডাকশন হাউস থেকে ছবির প্রস্তাব যায় অভিনেতার কাছে।

Satyam Bhattacharya, Jeet, Boomerang, conjunctivitis

সত্যম একা নন, 'ব্যুমেরাং' ছবিতে রয়েছেন তাঁর 'বল্লভপুর…' ছবির পুরনো সহকর্মীরাও। বৃহস্পতিবার থেকে ছবির শ্যুটিং শুরু হয়েছে কলকাতায়। কিন্তু এরমধ্যেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন সত্যম গত কয়েক সপ্তাহ ধরেই কলকাতা-সহ বিভিন্ন জেলায় ছেয়ে গিয়েছে কনজাংটিভাইটিস। এবার সেই রোগের শিকার সত্যমও। এর ফলে তাঁকে আগামী বেশ কয়েকদিন সম্পূর্ণ বিশ্রামে কাটাতে হবে।

এরপরেই ছবির পরিচালক, নির্মাতা এবং অভিনেতা-তিনজনের সম্মতিতেই 'ব্যুমেরাং' থেকে সরে দাঁড়ান সত্যম। তাঁর বদলে জিতের ছবিতে সুযোগ পেলেন আর এক তরুণ তারকা সৌরভ দাস। হইচইয়ের বিভিন্ন সিরিজের সৌজন্যে সৌরভ বর্তমানে নতুন জেনারেশনের দর্শকদের কাছে অত্যন্ত জনপ্রিয় একজন অভিনেতা। তাই তাঁর যোগদানে 'ব্যুমেরাং'-এর খুঁটি আরও মজবুত হল, বলাই যায়।

বছরের ৬ মাস শেষে কে এগিয়ে, কে পিছিয়ে? দ্য ওয়ালের হাতে টলিউডের রিপোর্ট কার্ড


```