Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

'নায়ক' সত্যজিতেরই, 'রায়ের' পক্ষেই রায় জানাল দিল্লি হাইকোর্ট

দ্য ওয়াল ব্যুরো: ১৯৬৬ সালে মুক্তি পেয়েছিল আর ডি বনশল প্রযোজিত, সত্যজিৎ রায় (Satyajit Ray) পরিচালিত 'নায়ক' (Nayak)। সিনেমা ইন্ডাস্ট্রিতে একজন অভিনেতার উত্থান-পতনের বিভিন্ন ঘটনা ও একটি ট্রেন জার্নি নিয়ে ছবির চিত্রনাট্য সাজিয়েছিলেন পরিচালক। স

'নায়ক' সত্যজিতেরই, 'রায়ের' পক্ষেই রায় জানাল দিল্লি হাইকোর্ট

শেষ আপডেট: 24 May 2023 08:06

দ্য ওয়াল ব্যুরো: ১৯৬৬ সালে মুক্তি পেয়েছিল আর ডি বনশল প্রযোজিত, সত্যজিৎ রায় (Satyajit Ray) পরিচালিত 'নায়ক' (Nayak)। সিনেমা ইন্ডাস্ট্রিতে একজন অভিনেতার উত্থান-পতনের বিভিন্ন ঘটনা ও একটি ট্রেন জার্নি নিয়ে ছবির চিত্রনাট্য সাজিয়েছিলেন পরিচালক। সম্প্রতি প্রশ্ন ওঠে, সেই 'নায়ক'-এর আসল স্বত্বাধিকারী কে? এই নিয়ে মামলা গড়ায় দিল্লি হাইকোর্ট (Delhi High Court) অবধি। অবশেষে মঙ্গলবার এই মামলায় উচ্চ আদালত রায় দিয়ে জানাল, 'নায়ক' সত্যজিতেরই।

কী নিয়ে বিবাদের শুরু?

সম্প্রতি 'নায়ক'-এর চিত্রনাট্যের ভিত্তিতে ভাস্কর চট্টোপাধ্যায়ের লেখা একটি উপন্যাস প্রকাশ করেছে প্রকাশক সংস্থা হার্পার কলিন্স। এরপরই ছবির প্রযোজক আর ডি বনশলের পরিবার তাঁর বিরুদ্ধে আদালতে অভিযোগ দায়ের করে। তাঁদের দাবি ছিল, যেহেতু 'নায়ক' ছবির প্রযোজক তাঁরা, তাই সত্যজিৎ রায় চিত্রনাট্য লিখলেও এর স্বত্বাধিকার তাঁদেরই। কোনও তৃতীয় পক্ষ এর ভিত্তিতে উপন্যাস লিখলে সেটা বনশল পরিবারের অনুমতি ছাড়া প্রকাশ করতে পারবে না।

এরপরই প্রকাশক সংস্থা হার্পার কলিন্স আদালতে সত্যজিৎ রায়ের পুত্র সন্দীপ রায় ও রে সোসাইটির অনুমতিপত্র জমা দেয়। তারা জানায়, এই উপন্যাস প্রকাশের আগে স্বয়ং চিত্রনাট্যকার তথা পরিচালকের আইনি স্বত্বাধিকারী পরিবারের অনুমতি নেওয়া হয়েছে। বনশল পরিবারের অনুমতি এক্ষেত্রে প্রয়োজনীয় নয়। মঙ্গলবার সেই প্রমাণের ভিত্তিতেই রায় দিয়েছে দিল্লি হাইকোর্ট।

আদালত জানিয়েছে, ছবির চিত্রনাট্য লিখেছিলেন সত্যজিৎ রায় স্বয়ং। সেখানে প্রযোজকের কোনও অবদান ছিল না। তাই চিত্রনাট্যের স্বত্বাধিকারী সত্যজিতই। এখন তাঁর অবর্তমানে এই অধিকার রয়েছে পরিচালক পুত্র সন্দীপ রায় এবং রে সোসাইটি-র কাছে। তাই এই ছবি নিয়ে কোনও তৃতীয় পক্ষ কাজ করলে এঁদের অনুমতিই যথেষ্ট।

ইউক্রেন যুদ্ধের প্রতিবাদ কান-এর মঞ্চে, পোশাকে নকল রক্ত ফেললেন মডেল


```