সেই ছোট্ট বেলা থেকেই লাইট ক্যামেরার সঙ্গে আলাপ ঘটেছে হিয়ার। পড়াশোনা শেষ করে অভিনেত্রী দামিনী বসুর কাছে অভিনয়ের প্রশিক্ষণ নিয়েছেন।

বাবা-মেয়ে
শেষ আপডেট: 23 June 2025 17:34
দ্য ওয়াল ব্যুরো: নতুন মুখ, নতুন ছবি। কিন্তু পরিচিত তারকা পরিবারের সদস্য বলেই আলো একটু বেশি। মেয়েকে নিয়ে তাই একটু বেশিই সতর্ক বাবা শাশ্বত চট্টোপাধ্যায়। সম্প্রতি শহরের এক অনুষ্ঠানে মেয়ে হিয়াকে নিয়ে হাজির হয়েছিলেন অভিনেতা। বার হাত ধরে রেড কার্পেট পেরিয়ে হাঁটছিলেন হিয়া, সামনে পাপারাৎজিদের ক্যামেরা। চারপাশে উচ্ছ্বাস, প্রশংসা, আগ্রহ—সব মিলিয়ে যেন হিয়া এখন থেকেই তারকা!আর সেই নিয়েই খানিক চিন্তিত শাশ্বত।
তিনি বলেন, “মিডিয়া ওকে ভালবাসছে দেখে ভাল লাগছে। তবে এখনও তো ছবিটা মুক্তি পায়নি। আগে দেখুন ও কেমন কাজ করেছে। আগাম এত ভালবাসায় মাথা যেন ঘুরে না যায়!”
তবে বাবার উদ্বেগের জবাব খুব শান্ত গলায় দিলেন হিয়াও। বললেন, “আমি ছোট থেকেই এই আলো-ঝলকানির মধ্যে বড় হয়েছি। বাবা-মা এমন শিক্ষাই দিয়েছেন, যাতে মাথা ঠান্ডা রেখে কাজ করতে পারি। তাই মাথা ঘোরার প্রশ্নই নেই।”
সেই ছোট্ট বেলা থেকেই লাইট ক্যামেরার সঙ্গে আলাপ ঘটেছে হিয়ার। পড়াশোনা শেষ করে অভিনেত্রী দামিনী বসুর কাছে অভিনয়ের প্রশিক্ষণ নিয়েছেন। এবার পরিচালক রাহুল মুখোপাধ্যায়ের ছবিতে নায়িকার ভূমিকায় দেখা যাবে তাঁকে। ছবির নাম ‘মন মানে না’, শ্যুটিং প্রায় শেষ। এর আগেও হিয়া বেশ কিছু অ্যাডে কাজ করেছেন। তবে ছবির মুক্তি বাকি। অকারণে মেয়েকে নিয়ে বাড়াবাড়ি পছন্দ নয় অভিনেতার। মেয়ে যে নিজের যোগ্যতাতে কাজ জুটিয়েছে তা জানাতেও ভুললেন না অভিনেতা।