Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

সইফ-অমৃতার সঙ্গে ছোট্ট সারা, ফ্রেমবন্দি 'ক্যান্ডিড মোমেন্ট'

দ্য ওয়াল ব্যুরো: কয়েক মাস পরেই সিলভার স্ক্রিনে দেখা যাবে তাঁকে। সুশান্ত সিং রাজপুতের সঙ্গে 'কেদারনাথ' ছবি দিয়েই বলিউডে পা রাখতে চলেছেন সইফ আলি খান ও অমৃতা সিংয়ের মেয়ে সারা আলি খান। তার আগে এই মুহূর্তে অবশ্য তিনি শিরোনামে এক ছবির জন্য। সেই ছ

সইফ-অমৃতার সঙ্গে ছোট্ট সারা, ফ্রেমবন্দি 'ক্যান্ডিড মোমেন্ট'

শেষ আপডেট: 24 July 2018 09:38

দ্য ওয়াল ব্যুরো: কয়েক মাস পরেই সিলভার স্ক্রিনে দেখা যাবে তাঁকে। সুশান্ত সিং রাজপুতের সঙ্গে 'কেদারনাথ' ছবি দিয়েই বলিউডে পা রাখতে চলেছেন সইফ আলি খান ও অমৃতা সিংয়ের মেয়ে সারা আলি খান। তার আগে এই মুহূর্তে অবশ্য তিনি শিরোনামে এক ছবির জন্য। সেই ছবিতে দেখা যাচ্ছে বাবা-মায়ের সঙ্গে খুশিতে মজেছেন ছোট্ট সারা। বাবা সইফ ও মা অমৃতার বিচ্ছেদ হয়ে গেলেও ছেলেমেয়ের সঙ্গে সম্পর্ক কখনই তিক্ততার পর্যায়ে পৌঁছয়নি। বরং সময়ে পেলেই ইব্রাহিম ও সারার সঙ্গে সময় কাটান ছোটে নবাব। এমনকী করিনার সঙ্গেও নাকি সারার খুব ভাব। বি টাউনের খবর স্টাইল স্টেটমেন্টের সব টিপস নাকি করিনার থেকেই নেন সারা। আর সেই জন্যেই বোধহয় করিনার মতোই নিজের গ্ল্যামারে পেজ থ্রি মাতান বছর চব্বিশের এই তরুণী। তবে ছোট বেলাতেও সারা কিন্তু বেশ সুন্দরী ছিলেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ছবিতে সেটাই দেখা যাচ্ছে। অনেকেই বলেন, ছেলে ইব্রাহিম যেমন অবিকল কম বয়সের সইফ ঠিক তেমনই সারার সঙ্গেও কিন্তু বেশ মিল রয়েছে অমৃতার। ছবিতে দেখা যাচ্ছে, মা-বাবার সঙ্গে 'ক্যান্ডিড মোমেন্ট' কাটাচ্ছেন ছোট্ট সারা। শুধু তাই নয় হাসি মুখে পোজ দিয়ে তুলেছেন ছবিও। চলতি বছরেই দুটো নতুন ছবি আসছে সারার। ৩০ নভেম্বর কেদারনাথ মুক্তির প্রায় এক মাসের মাথাতেই ২৮ ডিসেম্বর রোহিত শেট্টির পরিচালনায় রণবীর সিংয়ের বিপরীতে 'সিম্বা' ছবিতে দেখা যাবে তাঁকে।

```