Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

সঞ্জীব কুমার নয়, ‘শোলে’-র ঠাকুর হওয়ার কথা ছিল অন্য অভিনেতার 

‘শোলে’-র আগে বহু ছবিতে ইতিমধ্যে অভিনয় করেছেন তিনি। বেশ চেনা মুখ। তবুও তিনি এই চরিত্রের জন্য নির্মাতাদের প্রথম পছন্দ ছিলেন না।

সঞ্জীব কুমার নয়, ‘শোলে’-র ঠাকুর হওয়ার কথা ছিল অন্য অভিনেতার 

শেষ আপডেট: 13 February 2024 18:44

দ্য ওয়াল ব্যুরো: হিন্দি সিনেমার ইতিহাসের একটি মাইলস্টোন ‘শোলে’।  অমিতাভ ধর্মেন্দ্রর ‘দোস্তি’, ভিলেনের চরিত্রে আমজাদ খানের অভিনয়  আজও কেউ ভোলেনি। মুক্তির ৪৯ বছর পরেও পুরনো হয়নি। আজও দেখতে বসলে আটকে যেতে হয়। জয়, বিরু, গব্বর সিং, ঠাকুরের মতো চরিত্রগুলি আজও স্মৃতির পাতায় জ্বলজ্বল করছে।


এই ছবিতে অবসরপ্রাপ্ত পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করেছিলেন সঞ্জীব কুমার। ‘শোলে’-র আগে বহু ছবিতে ইতিমধ্যে অভিনয় করেছেন তিনি। বেশ চেনা মুখ। তবুও তিনি এই চরিত্রের জন্য নির্মাতাদের প্রথম পছন্দ ছিলেন না।

41 years of 'Sholay': 10 interesting facts about the blockbuster movie –  India TV

সেলিম খান ও জাভেদ আখতার, ‘শোলে’-র দুই চিত্রনাট্যকার যান দিলীপ কুমারের কাছে। ওঁদের প্রথম ইচ্ছে ছিল দিলীপ কুমার। তবে অভিনেতা দুজনকেই ফিরিয়ে দেন। জানান এই চরিত্রটির মধ্যে তেমন বৈচিত্র নেই। এরকম চরিত্র উনি করবেন না। এরপরেও বহু অভিনেতাদের দোরগোড়ায় ঠাকুরের চরিত্রটি নিয়ে যান ওঁরা। তবে সেসব জায়গা থেকেও তাঁদের ফিরে আসতে হয়। 
শেষে রমেশ সিপ্পির ছবির ‘ঠাকুর’ হন সঞ্জীব কুমার। এখন ঠাকুর চরিত্রটির কথা উঠলে সঞ্জীব কুমার ছাড়া কাউকে ভাবাই যায় না।


সেই সময় হিন্দি ছবিটি কোটির ঘরে ব্যবসা করেছিল। ১৯৭৫-৮০ পর্যন্ত ১৫ কোটি ও সাড়া বিশ্বে ৩০ কোটি উপার্জন করে। এরপর দিলীপ কুমার তাঁর বহু সাক্ষাৎকারে ‘শোলে’ নিয়ে আফসোস করেছিলেন। বলেছিলেন তিনি ঠাকুরের চরিত্রটিকে না করে ভুল করেছেন


```