Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

সন্ধ্যা রায় হাসপাতালে ভর্তি! বুকে অস্বস্তি হচ্ছিল অভিনেত্রীর, চলছে পরীক্ষানিরীক্ষা

আপাতত কয়েক দিন হাসপাতালে ভর্তি থাকতে হবে ৭৯ বছর বয়সি সন্ধ্যাকে।

সন্ধ্যা রায় হাসপাতালে ভর্তি! বুকে অস্বস্তি হচ্ছিল অভিনেত্রীর, চলছে পরীক্ষানিরীক্ষা

সন্ধ্যা রায়। ফাইল চিত্র।

শেষ আপডেট: 17 June 2024 19:05

দ্য ওয়াল ব্যুরো: আচমকা বুকে সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি অভিনেত্রী সন্ধ্যা রায়! জানা গেছে, শনিবার থেকেই বর্ষীয়ান এই অভিনেত্রীর বুকে একটু অস্বস্তি হতে শুরু করে। সঙ্গে সঙ্গে তাঁকে ভর্তি করা হয় উডল্যান্ড হাসপাতালে। 

সন্ধ্যা রায়ের সহকারী জানিয়েছেন, আপাতত কয়েক দিন হাসপাতালে ভর্তি থাকতে হবে ৭৯ বছর বয়সি সন্ধ্যাকে। সমস্ত পরীক্ষানিরীক্ষা করা হচ্ছে। তবে তাঁর সঙ্গে কাউকে কথা বলতে দেওয়া হচ্ছে না।  

উডল্যান্ড সূত্রের খবর, অভিনেত্রীর ইসিজি, ইকোকার্ডিওগ্রাফি করা হয়েছে। ২৪ ঘণ্টার হল্টার মনিটরিং চলছে। রক্তপরীক্ষাও করা হয়েছে। আপাতত স্থিতিশীল আছেন তিনি। মনে করা হচ্ছে, 'করোনারি ইনসাফিসিয়েন্সি' হয়েছে তাঁর। অভিনেত্রীর চিকিৎসার জন্য তিন জন চিকিৎসকের একটি টিম তৈরি করা হয়েছে। তাতে রয়েছেন কার্ডিওলজির ডিরেক্টর ডক্টর এসবি রায়, ক্রিটিক্যাল কেয়ার স্পেশ্যালিস্ট ডক্টর সুস্মিতা দেবনাথ এবং নন ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট ডক্টর পিকে মিত্র।

প্রায় তিন দশক সময় ধরে বাংলা সিনেমায় দাপিয়ে অভিনয় করেছেন সন্ধ্যা। ‘পলাতক’, ‘ভ্রান্তিবিলাস’, ‘বাঘিনী’, ‘শ্রীমান পৃথ্বীরাজ’-- ইত্যাদি ছবিতে তাঁর অভিনয় আজও মনে রেখেছে বাঙালি। বিয়ে করেছিলেন পরিচালক তরুণ মজুমদারকে। শেষের দিকে অবশ্য বিচ্ছিন্ন ছিলেন তাঁরা। ২০১৪ সালে মেদিনীপুর থেকে তৃণমূলের হয়ে লড়ে সাংসদ হয়েছিলেন সন্ধ্যা। তবে এর পরে আর রাজনীতি করেননি বিশেষ। সেভাবে ক্যামেরার সামনেও আসেননি বয়সজনিত কারণে। 

২০২১ সালে করোনায় আক্রান্ত হয়ে দীর্ঘদিন হাসপাতালে ভর্তি ছিলেন অভিনেত্রী। ২০২২ সালে হারান স্বামী তরুণ মজুমদারকে। এবার ফের বুকে সমস্যা নিয়ে হাসপাতালে সন্ধ্যা। আপাতত দিন কয়েক হাসপাতালেই ভর্তি থাকবেন তিনি।


```