
শেষ আপডেট: 7 March 2024 12:17
দ্য ওয়াল ব্যুরো: 'অ্যানিম্যাল'-এর বিশ্বব্যাপী সাফল্যের পর সন্দীপ রেড্ডি ভাঙ্গাকে দেখা গেল অন্ধ্রপ্রদেশের তিরুপতি মন্দিরে। তবে ওঁর লুক দেখে চমকে গেল নেটদুনিয়া। মুহূর্তে ভাইরাল হল সেই ছবি। দেখা গেল সমস্ত চুল দাঁড়ি উড়িয়ে ফেলেছেন তিনি।
পরিচালকের পরনে ছিল নীল কুর্তা, ক্যামেরা দেখে হাতও নাড়ালেন পরিচালক। ধারনা করা যাচ্ছে অ্যানিম্যালের সাফল্যের জন্যই তিরুপতির মন্দিরে চুল দান করেছেন।

অ্যানিম্যাল নিয়ে কম চর্চা হয়নি। সিনেমা মুক্তির পর নানান মুনির নানা মত ছিল! কিছু দৃশ্য নিয়ে জাভেদ আখতার তীব্র সমালোচনা করেছিলেন। কঙ্গনা সেন শর্মা জানান, ‘পর্দায় সেক্স বা ভায়োলেন্স দেখতে আমার সমস্যা নেই। কিন্তু তার সঠিক কারণ থাকতে হবে। পরিচালককে বোঝাতে হবে কেন এই দৃশ্য দেখানো হচ্ছে। এই সিনেমার দর্শক আলাদা। বহু মানুষ এ সিনেমা দেখছেন, ভালোও বলছেন। আশা করছি তাঁদের আমার অভিমত শোনার খুব একটা দরকার নেই।’
অন্যদিকে পরিচালক অনুরাগ কাশ্যপ ভাঙ্গাকে সাপোর্টই করেন। সোশ্যাল মিডিয়ায় সন্দীপ রেড্ডি ভাঙ্গার সঙ্গে ছবি পোস্ট করে লেখেন, ‘এমন একজনের সঙ্গে আজ দেখা হল যিনি এই যুগের সবচেয়ে সৎ ও প্রতিভাবান পরিচালক। হিন্দি সিনেমায় উনি ঝড় এনেছেন। আমি এই নিয়ে দুবার সিনেমাটা দেখলাম। আমার একইরকম ভালো লেগেছে’। ওনার এই বক্তব্য শুনে নেটিজেনরা দ্বিধায়। অনুরাগের মুখ থেকে অ্যানিম্যালের প্রশংসা আশা করেননি অনেকেই।
View this post on Instagram
তবে যে যাই বলুক না যেন বিশ্বব্যাপী এই ছবি ৯০০ কোটিরও বেশি আয় করে। ছবি খারাপ হোক কী ভালো, দিনের শেষে তো বক্সঅফিসই কথা বলে।