Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

শোভিতাকে মঙ্গলসূত্র পরালেন নাগা, এদিকে লাইমলাইট সামান্থার ওপরেই! কী করলেন 'প্রাক্তন'?

সবটা ভুলে গিয়ে শুধুই নিজেকে নিয়ে মেতে রইলেন সামান্থা রুথ প্রভু। তা শেয়ারও করে নিলেন সবার সঙ্গে। কিন্তু কী করলেন অভিনেত্রী?

শোভিতাকে মঙ্গলসূত্র পরালেন নাগা, এদিকে লাইমলাইট সামান্থার ওপরেই! কী করলেন 'প্রাক্তন'?

ফাইল চিত্র

শেষ আপডেট: 5 December 2024 18:26

দ্য ওয়াল ব্যুরো: তেলুগু রীতি মেনে চার হাত এক হয়েছে দক্ষিণী তারকা জুটি নাগা চৈতন্য ও শোভিতা ধূলিপালার। বহুদিন ধরেই চর্চায় ছিল এই জুটি। অবশেষে সব বিতর্ক পেরিয়ে নয়া অধ্যায়ে পা রাখলেন নাগা-শোভিতা। বুধবার সাত পাকে বাঁধা পড়লেন দু'জনে। রাত ৮টার শুভলগ্নে বিয়ে শুরু হয়েছিল। ৮ ঘণ্টা ধরে চলেছে বিয়ের রীতি। বিয়ের আগে দক্ষিণী রীতি মেনে সমস্ত নিয়ম আচার পালন করেছেন তাঁরা। সেই সব অনুষ্ঠানের ছবি ইতিমধ্যেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। একদিনে যখন বিয়ে চলছে, অন্য দিকে তখন নাগার প্রাক্তন সামান্থা রুথ প্রভু নিজের সাফল্যে মেতে। 

সবটা ভুলে গিয়ে শুধুই নিজেকে নিয়ে মেতে রইলেন অভিনেত্রী। তা শেয়ারও করে নিলেন সবার সঙ্গে। মনে একটুও রাগ বা কষ্ট নেই। সবটাই খুব স্বাভাবিক তাঁর কাছে। পোস্টের মাধ্যমে এমনটাই বলতে চেয়েছেন বলে মনে করছেন অধিকাংশ নেটিজেন। নাগা চৈতন্য ও শোভিতা ধূলিপালাকে নিয়ে কখনই কোনও মত প্রকাশ করেননি সামান্থা। এবারেও বিয়ে নিয়ে কোনও কথা বললেন না। পোস্টে শুধুই তুলে ধরলেন নিজের লেটেস্ট প্রজেক্ট সিটাডেল হানি বানির সাফল্য। 

গত ৬ নভেম্বর মুক্তি পেয়েছে সামান্থার এই সিরিজটি। মুক্তির পর থেকেই দর্শকের দরবারে এই সিরিজটি খুবই প্রশংসিত। সেই সিরিজকে ঘিরেই ইনস্টাগ্রাম পোস্টে সামান্থা লিখলেন, 'কী দারুণ কাজ, অসাধারণ জার্নি'। সেই সঙ্গে টিমের একটি ছবিও পোস্ট করেছেন। অর্থাৎ যখন নাগা-শোভিতার বিয়ের ছবি শেয়ার করে আশীর্বাদ করছেন নাগার্জুন তখন সামান্থাও রয়েছেন সেলিব্রেশন মুডে। এমনটা অনায়াসেই বুঝিয়ে দিলেন অভিনেত্রী। 

২০১৭-এর ৬ অক্টোবর নাগা চৈতন্যের সঙ্গে সাত পাকের বন্ধনে বাঁধা পড়েছিলেন সামান্থা। তারপর ২০২১-এ সামান্থার সঙ্গে ডিভোর্স হয় নাগার। নাগা চৈতন্যর সঙ্গে বিচ্ছেদের পর দক্ষিণী সুন্দরী। 'সিঙ্গল'-ই রয়েছেন বলেই খবর। তবে তিনবছর পর শোভিতার সঙ্গে নতুন অধ্যায় শুরু করলেন দক্ষিণী অভিনেতা। 


```