Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

২৫০ কোটি খোরপোষ নিয়েছেন সামান্থা! করণের কফি আড্ডায় মুখ খুললেন 'আন্তাভা গার্ল'

দ্য ওয়াল ব্যুরো: কদিন আগেই তাঁর ডিভোর্সের (Divorce) খবরে তোলপাড় হয়েছিল দেশ। প্রাক্তন স্বামী নাগা চৈতন্যের কাছে নাকি খোরপোষ (Alimony) হিসাবে বিপুল অঙ্কের টাকা চেয়েছেন তিনি, এমনই খবর রটেছিল। এতদিন চুপ থাকলেও এই প্রসঙ্গে এবার মুখ খুললেন দক্ষি

২৫০ কোটি খোরপোষ নিয়েছেন সামান্থা! করণের কফি আড্ডায় মুখ খুললেন 'আন্তাভা গার্ল'

শেষ আপডেট: 22 July 2022 13:42

দ্য ওয়াল ব্যুরো: কদিন আগেই তাঁর ডিভোর্সের (Divorce) খবরে তোলপাড় হয়েছিল দেশ। প্রাক্তন স্বামী নাগা চৈতন্যের কাছে নাকি খোরপোষ (Alimony) হিসাবে বিপুল অঙ্কের টাকা চেয়েছেন তিনি, এমনই খবর রটেছিল। এতদিন চুপ থাকলেও এই প্রসঙ্গে এবার মুখ খুললেন দক্ষিণী অভিনেত্রী সামান্থা প্রভু (Samantha Prabhu)।

বলিউড সুপারস্টার অক্ষয়কুমারের সঙ্গে চ্যাট শো 'কফি উইথ করণ'-এর সপ্তম সিজনের সর্বশেষ এপিসোডে দেখা গেছে সামান্থাকে। ওই শোতে পরিচালক করণ জোহরের সঙ্গে সিনেমার জগতে তাঁদের যাত্রা এবং ব্যক্তিগত জীবন নিয়ে আড্ডা দিয়েছেন আক্কি এবং সামান্থা। সেই আলাপচারিতাতেই নাগার সঙ্গে তাঁর বিচ্ছেদ এবং এই সম্পর্কিত গুজবের বিষয়ে খোলামেলাভাবে কথা বলেছেন 'ও আন্তাভা' নায়িকা।

শোতে করণ সামান্থাকে তাঁর নিজের বিষয়ে শোনা সবচেয়ে খারাপ গুজবটি শেয়ার করতে বলেন। শুনেই হাসতে হাসতে করণকে পাল্টা প্রশ্ন আভিনেত্রীর, 'বর্ণানুক্রমে শুরু করব?'

এরপরেই নিজেই বিচ্ছেদ এবং খোরপোষ প্রসঙ্গে তাঁকে নিয়ে রটা গুজবের প্রসঙ্গ তুলে আনেন সামান্থা। 'আমি নাকি ২৫০ কোটি টাকা খোরপোষ নিয়েছি! আমি তো প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই অপেক্ষা করি, কখন আয়কর দফতর হানা দেবে এবং কিছুই পাবে না। প্রথমে তো খোরপোষের গল্পটা বানানো হল। তারপর ওরা বুঝল যে এটা খুব একটা বিশ্বাসযোগ্য হচ্ছে না। তারপর বলা হল, বিয়ের আগে হওয়া চুক্তি অ অনুযায়ী আমি খোরপোষ দাবি করতে পারি না,' সাফ জবাব নায়িকার। শুধু তাই নয়, করণ যখন নাগাকে সামান্থার 'স্বামী' বলে সম্বোধন করেন, সঙ্গে সঙ্গে তা শুধরে দেন অভিনেত্রী। অভিনেতা যে তাঁর 'প্রাক্তন স্বামী', সে কথা করণকে স্মরণ করিয়ে দেন সামান্থা।

প্রসঙ্গত, ৪ বছর একসঙ্গে সংসার করার পর অসংখ্য ভক্তদের মন ভেঙে দিয়ে গত বছর বিচ্ছেদ ঘোষণা করেছিলেন সামান্থা এবং নাগা চৈতন্য। যদিও বিচ্ছেদের পরেও পরস্পরের প্রতি তাঁদের সম্মান এবং বন্ধুত্ব অটুট থাকবে বলে জানিয়েছিলেন নাগা।

সামান্থার আবার বিয়ে! হাত দেখে ভবিষ্যৎ বলে দিলেন তাঁর জ্যোতিষী


```