Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

সলমনের নতুন গানে দক্ষিণী সংস্কৃতির অবমাননা! রেগে আগুন দেশের প্রাক্তন ক্রিকেটার

দ্য ওয়াল ব্যুরো: ছবির টিজারেই আভাস মিলেছিল। দেখা গিয়েছিল দক্ষিণ ভারতীয় কিছু রীতিনীতির দৃশ্য। তবে সিনেমার নতুন গান বেরোতেই বিতর্কের মুখে পড়লেন সলমন খান (Salman Khan)। কথা হচ্ছে তাঁর আগামী ছবি 'কিসি কা ভাই, কিসি কি জান' নিয়ে। সিনেমার নতুন গা

সলমনের নতুন গানে দক্ষিণী সংস্কৃতির অবমাননা! রেগে আগুন দেশের প্রাক্তন ক্রিকেটার

শেষ আপডেট: 10 April 2023 11:44

দ্য ওয়াল ব্যুরো: ছবির টিজারেই আভাস মিলেছিল। দেখা গিয়েছিল দক্ষিণ ভারতীয় কিছু রীতিনীতির দৃশ্য। তবে সিনেমার নতুন গান বেরোতেই বিতর্কের মুখে পড়লেন সলমন খান (Salman Khan)। কথা হচ্ছে তাঁর আগামী ছবি 'কিসি কা ভাই, কিসি কি জান' নিয়ে। সিনেমার নতুন গান 'ইয়েনতম্মা' (Yentamma) তে লুঙ্গির মতো করার ধুতি পরে মন্দিরের মধ্যে নাচতে দেখা গিয়েছে অভিনেতাকে। এই নিয়েই দক্ষিণ ভারতীয়দের কটাক্ষের শিকার হয়েছেন তিনি। এমনকী এই গান নিয়ে তীব্র আপত্তি জানিয়েছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার লক্ষ্মণ শিবরামকৃষ্ণণ (Laxman Sivaramakrishnan)।

https://youtu.be/xb59o_op8Z0

সেই গানে দেখা গিয়েছে যে, একটি ধুতি লুঙ্গির মতো হাঁটুর উপরে পরে নাচ করছেন সলমন। পিছনে দক্ষিণ ভারতের এক মন্দির। তাতেই ক্ষেপে যান দক্ষিণীরা। সামাজিক মাধ্যমে শুরু হয় তীব্র সমালোচনা, কটাক্ষ। বাদ যাননি জাতীয় দলের প্রাক্তন ক্রিকেটার লক্ষ্মণ শিবরামকৃষ্ণণ। তাঁর দাবি, সলমনের এই গানে দক্ষিণী সংস্কৃতিকে তুলে ধরার চেষ্টা নয়, বরং অসম্মান, অশ্রদ্ধা প্রকাশ পেয়েছে।

লক্ষ্মণ লিখেছেন, "এটা ভীষণ অপমানজনক এবং দক্ষিণ ভারতীয় সংস্কৃতির অবমাননা। এটা ধুতি। একটা ধ্রুপদী পোশাককে এখানে ঘৃণ্য ভাবে তুলে ধরা হয়েছে!" লক্ষ্মণের এই বক্তব্যকে অনেকেই সমর্থন জানিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় রীতিমতো তুলোধনা করা হচ্ছে বলিউড অভিনেতাকে। যদিও এ বিষয়ে সলমনকে এখনও মুখ খুলতে দেখা যায়নি।

https://twitter.com/LaxmanSivarama1/status/1644617182016602112?s=20

প্রসঙ্গত, লক্ষ্মণ শিবরামকৃষ্ণণ হলেন ভারতের অন্যতম নামী প্রাক্তন লেগস্পিনার। ৫৭ বছর বয়সি এই প্রাক্তন ক্রিকেটার তামিল ব্রাক্ষ্মণ পণ্ডিত। অ্যান্টিগুয়ায় ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে জাতীয় দলে অভিষেক হয়েছিল তাঁর। নিজের কেরিয়ারে ইংল্যান্ডের বিরুদ্ধে এক সিরিজে ১২ উইকেট নিয়ে আলাদা করে নজর কেড়েছিলেন।

তবে এই গানে সলমন খানের পাশাপাশি নাচতে দেখা গিয়েছে দক্ষিণের দুই সুপারস্টার ভেঙ্কটেশ দাগ্গুবাতি এবং রাম চরণকেও। কিন্তু তাঁদের নিয়ে খুব একটা সমালোচনা চোখে পড়েনি কারওই। আবার অনেক সলমন ভক্তের দাবি, যেখানে দক্ষিণী তারকারাই এই গানে নাচ করেছেন, সেখানে শুধুমাত্র সলমনের নিন্দাতে এটা ভালমতোই বোঝা যাচ্ছে যে, অভিনেতার বিরুদ্ধে ইচ্ছাকৃত ঘৃণা ছড়ানোর চেষ্টা চলছে।

ছবি মুক্তির আগেই হুমকি! ভয়ে নতুন বুলেটপ্রুফ গাড়ি কিনলেন সলমন খান


```