২০০৩ সাল, সলমন খানের কেরিয়ার তখন কিছুটা ম্লান, কিন্তু তাঁর রাজসিক মেজাজে কোনও ভাঁটা নেই। সেই সময় শুটিং চলছিল 'তেরে নাম' ছবির, যা পরবর্তীতে তাঁর কেরিয়ারের গতি বদলে দেয়।

সলমন খান
শেষ আপডেট: 9 August 2025 14:53
দ্য ওয়াল ব্যুরো: ২০০৩ সাল, সলমন খানের কেরিয়ার তখন কিছুটা ম্লান, কিন্তু তাঁর রাজসিক মেজাজে কোনও ভাঁটা নেই। সেই সময় শুটিং চলছিল 'তেরে নাম' ছবির, যা পরবর্তীতে তাঁর কেরিয়ারের গতি বদলে দেয়। ছবিতে নায়িকা ভূমিকা চাওলার দিদির চরিত্রে ছিলেন অভিনেত্রী ইন্দিরা কৃষ্ণন। এক দৃশ্যে ভূমিকা ও তাঁর দিদির সঙ্গে সলমনের বিরোধ দেখানোর কথা ছিল।
শুটের ফাঁকে সলমন মজা করেই ইন্দিরাকে ভয় দেখাতে শুরু করেন—বললেন, যদি তাঁর গায়ে হাত পরে, তাহলে নাকি কেরিয়ার শেষ করে দেবেন! এমনকি ইন্ডাস্ট্রিতে তাঁর কাজ পাওয়াও বন্ধ করে দেবেন। আরও যোগ করলেন, যদি তিনি দৃশ্য অনুযায়ী মারেন, তবে সংবাদমাধ্যমে গিয়ে বলবেন, “তুমি আমাকে মেরেছো।”
এমন কথা শুনে হতভম্ব ইন্দিরা কান্না শুরু করে দেন। সলমনের দেহরক্ষীও এসে বারবার সতর্ক করতে থাকেন, “ভাইয়ের গায়ে হাত দিলে কিন্তু রক্ষা নেই!” প্রায় এক ঘণ্টা ধরে এমনটা চলতে থাকে। শেষে সলমন হাসিমুখে জানান, সবটাই নাকি মজার ছলে করা হয়েছিল।
সেটে সলমন বরাবরই হাসিখুশি ও রসিক স্বভাবের জন্য পরিচিত। সহ-অভিনেতাদের সঙ্গে এভাবেই দুষ্টুমি করতে পছন্দ করেন বলিউডের ‘ভাইজান’।