Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

সৎ মাকে চুমু খেলেন সলমন, পাশে বসে নিজের মা, ভাইরাল সেই মুহূর্ত

সম্প্রতি দুবাইয়ে ভাগ্নে অয়ন অগ্নিহোত্রীর গানের লঞ্চ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলিউডের সুপারস্টার সলমন খান।

সৎ মাকে চুমু খেলেন সলমন, পাশে বসে নিজের মা, ভাইরাল সেই মুহূর্ত

সুপারস্টার সলমন খান

শেষ আপডেট: 22 February 2025 13:25

দ্য ওয়াল ব্যুরো: সম্প্রতি দুবাইয়ে ভাগ্নে অয়ন অগ্নিহোত্রীর গানের লঞ্চ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলিউডের সুপারস্টার সলমন খান (Salman Khan)। আয়ান হলেন সলমনের বোন আলভিরা অগ্নিহোত্রীর ছেলে। এই বিশেষ ইভেন্টে সলমনের দুই মা — সালমা খান (Salma Khan) এবং হেলেন (Helen)— দু'জনেই উপস্থিত ছিলেন। আর সলমন যেভাবে তাঁর দুই মাকে ভালবাসায় ভরিয়ে দিলেন, তা মন ছুঁয়ে গেল নেটিজেনদের।  

অনুষ্ঠানে দেখা যায়, সলমন প্রথমেই তাঁর মা সালমা খান-এর কাছে গিয়ে স্নেহের চুমু খেয়ে তাঁকে আদর করেন। সালমাও হাসিমুখে ছেলেকে আদরে ভরিয়ে দেন। পাশেই বসে থাকা হেলেন এই মিষ্টি মুহূর্তটি উপভোগ করছিলেন হাসিমুখে। এরপর সলমন এগিয়ে গিয়ে হেলেনকেও চুমু খান। দু'জন মা পাশাপাশি বসেছিলেন, আর ভাইজান দু'জনকেই ভালবাসায় ভরিয়ে দেন। এই দৃশ্য দেখে আবেগে ভেসে গিয়েছেন ভক্তরা।  

সলমনের এই বিশেষ মুহূর্তের ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। পরিবারপ্রেমী সলমনের এমন আন্তরিক মুহূর্তে আপ্লুত হয়েছেন নেটিজেনরা। মন্তব্যের বন্যা বইছে ভিডিওর নিচে। একজন লিখেছেন, 'সলমন সত্যিই অসাধারণ! এই মানুষটা একদম আলাদা ধাতুতে গড়া।' আরেকজনের মন্তব্য, 'তুমি যত বড় তারকাই হও, মা-বাবার জন্য ভালবাসা সব সময় সবার আগে।' এক নেটিজেন লেখেন, 'ভাল লাগল সলমন দুই মাকেই সমান সম্মান ও ভালবাসা দিলেন। ও সত্যিই সেরা।' 

সলমনের বাবা সেলিম খান ১৯৬৪ সালে সুশীলা চড়ক-কে বিয়ে করেন, যিনি পরে সালমা খান নাম নেন। তাঁদের চার সন্তান— সলমন খান, আরবাজ খান, সোহেল খান এবং আলভিরা অগ্নিহোত্রী। পরে তাঁরা অর্পিতা খান-কে দত্তক নেন। ১৯৮১ সালে সেলিম খান বিয়ে করেন বলিউডের কিংবদন্তি নৃত্যশিল্পী হেলেন-কে। প্রথমদিকে এই বিয়ে মেনে নিতে পারেননি সালমা ও তাঁদের সন্তানরা। বেশ কয়েকমাস সেলিমের সঙ্গে কথা বলা বন্ধও ছিল। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।  

সেলিম খান তখন তাঁর সন্তানদের বলেছিলেন, 'তোমরা হয়তো হেলেনকে তোমাদের মায়ের মতো ভালোবাসতে পারবে না। তবে মায়ের মতো সম্মান দিও, সেটাই যথেষ্ট।' সেলিমের এই কথা সলমন আজও মেনে চলেন। পারিবারিক অনুষ্ঠানে সালমা ও হেলেনকে প্রায়ই একসঙ্গে দেখা যায়। আর দুই মায়ের মধ্যমণি হয়ে থাকেন সলমন।  


```