Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

বদলে গেল চেহারা-হেয়ারস্টাইল, সলমনের নতুন লুক দেখে নেটপাড়া বলছে 'উফ! তুমি এত হট যে...'

‘সিকন্দর’ ছবির ঝড়ের পর এবার নয়া চেহারায় চমকে দিলেন সলমন খান। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে তাঁর একটি ছবি, যেখানে ‘দাবাং’ তারকাকে দেখা যাচ্ছে একেবারে নতুন লুকে—কালো টি-শার্ট, গলায় চেন, হাতে আংটি আর ঝকঝকে ফিজিক। 

বদলে গেল চেহারা-হেয়ারস্টাইল, সলমনের নতুন লুক দেখে নেটপাড়া বলছে 'উফ! তুমি এত হট যে...'

সলমন খান

অন্বেষা বিশ্বাস।

শেষ আপডেট: 11 June 2025 15:43

দ্য ওয়াল ব্যুরো: ‘সিকন্দর’ ছবির ঝড়ের পর এবার নয়া চেহারায় চমকে দিলেন সলমন খান। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে তাঁর একটি ছবি, যেখানে ‘দাবাং’ তারকাকে দেখা যাচ্ছে একেবারে নতুন লুকে—কালো টি-শার্ট, গলায় চেন, হাতে আংটি আর ঝকঝকে ফিজিক। বদলে গিয়েছে হেয়ারস্টাইলও।

এই ছবি শেয়ার করেছেন সলমনের ‘রেস থ্রি’ ছবির সহ-অভিনেতা সাজন। সঙ্গে রয়েছেন আরও কয়েকজন বন্ধু ও সহযোগী। তবে নজর কেড়েছেন একাই ‘ভাইজান’। বদলে যাওয়া শরীরী গঠন যেন বার্তা দিচ্ছে—সলমন আবার নিজস্ব ছন্দে ফিরছেন!

‘সিকন্দর’ ছবির পর থেকেই নিজের ফিটনেস নিয়ে আরও বেশি ফোকাসড হয়েছেন সলমন। ইনস্টাগ্রামে একের পর এক ওয়ার্কআউটের ঝলক দেখা যায় তাঁর ফিডে। অনেকেই বলছেন, এই লুক কোনও বিশেষ ছবির প্রস্তুতির অংশ।

সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ঝড় তুলেছে ভাইজানের এই ছবি। এক ব্যবহারকারী লিখেছেন, “সলমনকে দেখে মনে হচ্ছে ২০ বছর পিছিয়ে গেছেন।” অন্য একজনের মন্তব্য, “ভাইজান পুরো ফর্মে ফিরছেন।” আর একজন তো বলেই ফেলেছেন, “সলমন এখন হটনেসের সংজ্ঞা! তুমি এত হট যে, তোমার উপর থেকে চোখ সরানো দায়।”

শোনা যাচ্ছে, একটি দেশাত্মবোধক ছবির জন্য নিজেকে প্রস্তুত করছেন সলমন। রণশক্তির ব্যানারে তৈরি হতে চলা এই ছবিতে সলমনকে দেখা যেতে পারে গালওয়ান সংঘর্ষে শহিদ হওয়া ভারতীয় সেনা অফিসার কর্নেল বিকুমল্লা সন্তোষ বাবুর চরিত্রে। ছবিটি পরিচালনা করবেন অপূর্ব লাখিয়া। যদি সবকিছু ঠিকঠাক চলে, তাহলে ২০২৬ সালের শুরুর দিকেই মুক্তি পেতে পারে এই বড় বাজেটের প্রকল্প। আর সলমনের কেরিয়ারে এটি হতে চলেছে অন্যতম চ্যালেঞ্জিং চরিত্র।


```