Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

তাজমহল উধাও! আগরার আকাশে হঠাৎ দেখা গেল এক অদ্ভুত নীল আলো, কী ঘটল?

আগরার আকাশে এক অদ্ভুত নীল আলো। তার নীচে দাঁড়িয়ে পৃথিবীর সপ্তম আশ্চর্যের একটি—তাজমহল। আর তারপর যা ঘটল, তা যেন চোখে দেখলেও বিশ্বাস হয় না! মুহূর্তের মধ্যে ধোঁয়ার মতো মিলিয়ে গেল সেই বিশাল স্মৃতিস্তম্ভ। 

তাজমহল উধাও! আগরার আকাশে হঠাৎ দেখা গেল এক অদ্ভুত নীল আলো, কী ঘটল?

তাজমহল উধাও!

অন্বেষা বিশ্বাস।

শেষ আপডেট: 11 June 2025 12:14

দ্য ওয়াল ব্যুরো: আগরার আকাশে এক অদ্ভুত নীল আলো। তার নীচে দাঁড়িয়ে পৃথিবীর সপ্তম আশ্চর্যের একটি—তাজমহল। আর তারপর যা ঘটল, তা যেন চোখে দেখলেও বিশ্বাস হয় না! মুহূর্তের মধ্যে ধোঁয়ার মতো মিলিয়ে গেল সেই বিশাল স্মৃতিস্তম্ভ। এই ভিডিও এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

হলটা কী? গোটা নেটপাড়ায় এখন একটাই প্রশ্ন। তবে ভয় পাওয়ার কিছু নেই। বাস্তবে তাজমহলের কিছু হয়নি। আসলে এটি ডিজনি পিক্সার-এর নতুন অ্যানিমেটেড ছবি ‘Elio’-র প্রোমোশনাল ভিডিও। ভিডিওটি প্রথম শেয়ার করে Walt Disney Studios India-র ইনস্টাগ্রাম হ্যান্ডেল। তাতে ক্যাপশনে লেখা—“The skies above Agra just got...weird. Eyewitnesses report a strange light—and now one of the wonders of the earth is gone. যার বাংলা মানে হল আগ্রার আকাশে হঠাৎ যেন অদ্ভুত কিছু ঘটল। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, এক রহস্যময় আলো দেখা গিয়েছে—আর এখন পৃথিবীর অন্যতম আশ্চর্য তাজমহল কোথাও নেই!”

ভিডিওর এই রহস্যের উত্তর মিলবে ‘Elio’ ছবিতেই, যা মুক্তি পাচ্ছে ২০ জুন।

কে এই এলিও?

১১ বছরের এলিও হঠাৎ একদিন পৌঁছে যায় গ্যালাক্সির অন্য প্রান্তে। ভুল করে তাকে ধরে নেওয়া হয় পৃথিবীর সম্রাট হিসেবে। তারপর শুরু হয় তার নতুন জগতে টিকে থাকার লড়াই। অজানা গ্রহ, অদ্ভুত সব প্রাণী আর এক বড়সড় কসমিক ঝড়—এই সব সামলে এলিওকে খুঁজে পেতে হবে নিজের পরিচয় ও স্থান। ছবিতে এলিও-র কণ্ঠে রয়েছে Yonas Kibreab। তাঁর সঙ্গে কণ্ঠ দিয়েছেন Zoe Saldaña, Jameela Jamil, Brad Garrett, Shirley Henderson-সহ একাধিক তারকা। পরিচালনায় রয়েছেন ম্যাডেলিন শারাফিয়ান, ডোমি শি ও অ্যাড্রিয়ান মোলিনা।

এই অ্যানিমেটেড ছবি ইংরেজির পাশাপাশি মুক্তি পাবে হিন্দি, তামিল ও তেলুগু ভাষাতেও। প্রথমে ১৩ জুন মুক্তির কথা থাকলেও, তারিখ পিছিয়ে হয়েছে ২০ জুন। তাজমহলকে ঘিরে এই ভিডিও আপাতত সোশ্যাল মিডিয়ায় আলোচনার কেন্দ্রে। অনেকে মজা করে লিখছেন—“তাজমহল কোথায় গেল, এলিও নিয়ে গেল বুঝি?” কেউ আবার বলছেন—“ডিজনির প্রোমোশন যেন সিনেমার চেয়েও সিনেম্যাটিক!”
 


```