Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

'ভাই' কি 'জান' হবেন? আবু ধাবিতে সলমনকে বিয়ের প্রস্তাব ভক্তের

দ্য ওয়াল ব্যুরো: আইফা অ্যাওয়ার্ড অনুষ্ঠানের জন্য এইমুহূর্তে আবু ধাবিতে (Abu Dhabi) রয়েছে প্রায় গোটা বলিউড। রয়েছেন সলমন খানও (Salman Khan)। গত পরশু সেখানে ভিকি কৌশলকে তাঁর নিরাপত্তারক্ষীরা ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়ার ঘটনায় বড়সড় বিতর্কের সৃষ্ট

'ভাই' কি 'জান' হবেন? আবু ধাবিতে সলমনকে বিয়ের প্রস্তাব ভক্তের

শেষ আপডেট: 27 May 2023 11:57

দ্য ওয়াল ব্যুরো: আইফা অ্যাওয়ার্ড অনুষ্ঠানের জন্য এইমুহূর্তে আবু ধাবিতে (Abu Dhabi) রয়েছে প্রায় গোটা বলিউড। রয়েছেন সলমন খানও (Salman Khan)। গত পরশু সেখানে ভিকি কৌশলকে তাঁর নিরাপত্তারক্ষীরা ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়ার ঘটনায় বড়সড় বিতর্কের সৃষ্টি হয়েছিল। যদিও শুক্রবার আবার তাঁদের গলা জড়িয়ে আলিঙ্গন করতেও দেখেছে সংবাদমাধ্যম। এরমধ্যেই এবার সলমনকে বিয়ের প্রস্তাব (Proposal) দিয়ে বসলেন এক ভক্ত (Fan)।

Salman Khan, Fan, Proposal

ঠিক কী ঘটেছে (Salman Khan)?

জানা গিয়েছে, শুক্রবার আইফা অনুষ্ঠান স্থলে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন সলমন। ছিলেন অনেক সাধারণ মানুষও। সেইসময়েই সাংবাদিকদের ভিড় থেকে অভিনেতার এক ভক্ত হঠাৎই প্রপোজ করে বসেন তাঁকে। চিৎকার করে বলে ওঠেন, "সলমন তুমি কি আমায় বিয়ে করবে?" উল্লেখ্য, সলমন খান বলিউডের মোস্ট এলিজিবল ব্যাচেলর। একাধিক প্রেমের সম্পর্কে জড়ালেও বিয়ে করেননি কাউকেই। সেই তিনিই এবার বিয়ের প্রস্তাব পেলেন এক গুণমুগ্ধ ভক্তের থেকে।

যদিও বিয়ের প্রস্তাব পেয়ে চুপ ছিলেন না সলমনও। তিনি পাল্টা বলেন, "আমার বিয়ের বয়স পেরিয়ে গিয়েছে। তুমি বরং আমাকে আরও ২০ বছর আগে এই প্রস্তাবটা দিতে পারতে। গোটা ঘটনাটাই ধরা পড়েছে সংবাদমাধ্যমের ক্যামেরায়।

https://youtu.be/mOpq5CfbsVc

এখানেই শেষ নয়। ভাগ্নে-ভাগ্নি আহিল ও আয়াতের সঙ্গে একটি মজার ভিডিও পোস্ট করেছেন তিনি। যেখানে দেখা যাচ্ছে, হোটেলের মালবাহী কার্টে দুই বাচ্চাকে চাপিয়ে ঠেলতে ঠেলতে নিয়ে যাচ্ছেন। সেই ভিডিওর ক্যাপশনে লিখেছেন, "বাচ্চারা আমায় মামু (বোকা) বানাচ্ছে। কিন্তু ওরা জানে না যে ওদের মামা আসলে কার্ডিও করছে।"

এছাড়াও নিজের গোটা টিমের সঙ্গেও একটি ছবি পোস্ট করেছেন সলমন।

ভাইজানের দেহরক্ষীর ধাক্কা ভিকি কৌশলকে! এমন কিছু ঘটেনি, বললেন অভিনেতা


```