Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

সলমনের নাম করে জালিয়াতি, সোশ্যাল মিডিয়ায় সাবধান করলেন ভাইজানের আপ্তসহায়ক

সলমনের নাম যদি মিথ্যে ব্যবহার করা হয়, তাহলে সংস্থা বা তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।

সলমনের নাম করে জালিয়াতি, সোশ্যাল মিডিয়ায় সাবধান করলেন ভাইজানের আপ্তসহায়ক

সলমন খান

শেষ আপডেট: 17 September 2024 14:34

দ্য ওয়াল ব্যুরো: আমেরিকায় নাকি সলমন খান অনুষ্ঠান করতে যাচ্ছেন। এমনই ভুয়ো খবর ছড়িয়ে শয়ে শয়ে টিকিট বিক্রি করা হচ্ছিল ভাইজানের নামে। ঘটনা জানার পরই সাবধান করে দিলেন অভিনেতার আপ্তসহায়ক। 

মার্কিন যুক্তরাষ্ট্রে আগামী ৫ অক্টোবর অনুষ্ঠান করতে যাচ্ছেন সলমন খান। এহেন ভুয়ো খবর ছড়িয়ে পড়তেই টিকিট কেনাবেচা শুরু হয়ে যায়। খবর পেতেই ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করে সাবধান করে দেন ভাইজানের আপ্তসহায়ক জর্জি প্যাটেল। 

জর্জি জানিয়েছেন, এই খবর একেবারেই ভুয়ো। এরকম কোনও  অনুষ্ঠানে থাকছেন না সলমন। সঙ্গে ভুয়ো টিকিট বিক্রির ছবিও জুড়ে দিয়েছেন পোস্টে। লেখেন, জালিয়াতি হচ্ছে। সাবধান! এই টিকিটগুলো ভুলেও কিনবেন না। 

সলমনের নাম করে বা কোনও ইভেন্টের প্রচারের নামে আসা ই-মেল, বিজ্ঞাপন বা মেসেজের যেন বিশ্বাস না করা হয়, সেই কথাও বলেছেন তিনি। সাবধান করেছেন এই বলে, সলমনের নাম যদি মিথ্যে ব্যবহার করা হয়, তাহলে সংস্থা বা তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সামনেই সিকন্দর ছবিতে দেখা যাবে সলমন খানকে। যার শুটিং করতে গিয়ে পাঁজরে চোটও পেয়েছিলেন তিনি।ক'দিন আগেই ভাইজান মুম্বই ফিরেছেন। মালাইকা অরোরার বাবার মৃত্যুর খবর পেয়ে সেখানেও ছুটে গিয়েছিলেন সলমন।


```