
শেষ আপডেট: 17 July 2023 13:10
দ্য ওয়াল ব্যুরো: ২০২৩ এর শুরু থেকে সময়টা বিশেষ ভাল যাচ্ছে না সলমন খানের (salman khan warns about fake casting ad)। বছরের প্রথম ছবি 'কিসি কা ভাই কিসি কি জান' মুখ থুবড়ে পড়েছে বক্স অফিসে। এ পর্যন্ত সলমন খানের ইদে মুক্তি পাওয়া ছবির মধ্যে সবচেয়ে কম টাকা রোজগার করেছে এই ছবি। এবার অন্য আরও এক সমস্যার সম্মুখীন হলেন সলমন খান।
অভিনয় শেখানোর এক ভুয়ো সংস্থার ওই বিজ্ঞাপনে বলা হয় সলমনের ছবিতে অভিনয়ের সুযোগ করে দেওয়া হবে। আর এই বিজ্ঞাপনেই বেজায় চটেছেন সলমন।
সোমবার ইনস্টাগ্রামে সলমন খানের নিজস্ব প্রযোজনা সংস্থার তরফে একটি বিজ্ঞপ্তি দিয়ে বলা হয়, সলমন খান ফিল্মসের পক্ষ থেকে এই মুহূর্তে কোনও রকম ছবির জন্য অভিনেতা নেওয়া হচ্ছে না। রীতিমতো হুমকির সুরে সংস্থার তরফে লেখা হয় যে অভিনেতার নামে এই ধরনের কোনও রকম ভুয়ো বিজ্ঞাপন ছড়ানো হলে আইনি পদক্ষেপ নেওয়া হবে।
প্রসঙ্গত, ২০১১ সালে এই প্রযোজনা সংস্থা তৈরি হয়। সল্লু ভাইয়ের মা সলমা খানও এই সংস্থার একজন মালকিন। এই সংস্থার প্রযোজনাতেই সলমন খানের বজরঙ্গি ভাইজান থেকে শুরু করে একাধিক ছবি বানানো হয়। তবে শেষ কিছু ছবি তেমন ভাল ব্যবসা করতে পারেনি। ফলে এমনিতেই কপালে ভাঁজ সলমনের। তার ওপর সংস্থার নাম ভাঁড়িয়ে ভুয়ো বিজ্ঞাপন যেন গোদের উপর বিষফোঁড়া, বলছেন সমালোচক মহল।
মুখভরা দগদগে ব্রণ নিয়েও ধার ধারেননি মেকআপের, আজ মাখন-গালেই জয়ের হাসি সাই পল্লবীর