Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার

কার হেয়ারস্টাইল দেখে ‘তেরে নাম’-এ অমন চুল রেখেছিলেন সলমন! জানার পর চমকে যাবেন আপনিও

বিস্ময়কর এক তথ্য দিলেন ভাইজান! তাও আবার ছবি মুক্তির বছর বাইশ পর। বিশদে আসা যাক, সলমন খানের ‘তেরে নাম’ ছবিটির কথা ভাবলেই মনে পড়ে যায় তুমুল প্রেম, আবেগ আর সলমনের চেনা চুলের স্টাইল যা সিনেমা রিলিজের পরপর গোটা দেশে ট্রেন্ড সেট করে ফেলেছিল। 

কার হেয়ারস্টাইল দেখে ‘তেরে নাম’-এ অমন চুল রেখেছিলেন সলমন! জানার পর চমকে যাবেন আপনিও

শেষ আপডেট: 25 June 2025 18:36

দ্য ওয়াল ব্যুরো: বিস্ময়কর এক তথ্য দিলেন ভাইজান! তাও আবার ছবি মুক্তির বছর বাইশ পর। বিশদে আসা যাক, সলমন খানের ‘তেরে নাম’ ছবিটির কথা ভাবলেই মনে পড়ে যায় তুমুল প্রেম, আবেগ আর সলমনের চেনা চুলের স্টাইল যা সিনেমা রিলিজের পরপর গোটা দেশে ট্রেন্ড সেট করে ফেলেছিল। 


আর এবার সেই চুলের ছাঁট নিয়ে এমন এক তথ্য জনসমক্ষে তুলে ধরলেন স্বয়ং সলমন। ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’ সিজন ৩-এর প্রথম এপিসোডে অংশগ্রহণ করেন ভাইজান। এবং সেই শো-তে যখন সেই কথা সলমন বললেন, দর্শক থেকে কপিল শর্মা প্রত্যেকে বেশ চমকেই উঠলেন!


সলমন বললেন, ‘তেরে নাম-এ আমার হেয়ার স্টাইলের মূল অনুপ্রেরণা ছিলেন ডক্টর এপিজে আবদুল কালাম, স্যর! তিনি আরও বলেন, ‘সেই সময় ভাবতাম, ছোট শহরের হিরোদের চুল সাধারণত একটু বড় হয়, আর তাই পুরনো দিনের নায়কদের মতোই লম্বা চুল রাখা উচিত। এই ভাবনাটাই আমার চুলের স্টাইল বদলে দিয়েছিল।’


শুধুমাত্র তৎকালীন রাষ্ট্রপতি ডক্টর এপিজে আব্দুল কালাম নন, সলমন মনে করিয়ে দেন যে তখন অভিনেতা রাহুল রায়ের চুলের স্টাইলও একই রকম ছিল, আর সেটিও ‘তেরে নাম’-এ তাঁর লুক তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল।


২০০৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘তেরে নাম’ ছবিতে ছিল সলমন খানের অন্যতম সেরা পারফরম্যান্স। সতীশ কৌশিক পরিচালিত এই সিনেমা তামিল ব্লকব্লাস্টার ‘সেথু’-র রিমেক, যে ছবিতে বিক্রম অভিনয় করেছিলেন। ‘তেরে নাম’-এর মাধ্যমে ভূমিকা চাওলার বলিউডে অভিষেকও হয়ে। যদিও বক্স অফিসে তেমন সাফল্য না এলেও, ‘তেরে নাম’-এ সলমনের প্রেম এবং ত্যাগ আজও সিনেমাপ্রেমীদের মন জুড়ে রয়েছে।


গত ২১ জুন থেকে নেটফ্লিক্সে শুরু হয়েছে ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো সিজন—৩’। কপিল শর্মা সঞ্চালিত এই শোতে থাকছেন সুনীল গ্রোভার, অর্চনা পূরণ সিং, কৃষ্ণা অভিষেক আর কিকু শারদা। আর এই সিজনেই ফিরছেন প্রাক্তন ক্রিকেটার নভজ্যোৎ সিং সিধু! সলমন খানের মুখে এমন এক খবর, আর কপিল শর্মার সঞ্চালনায় জমজমাট এই সিজন যে দর্শকদের হাসির খোরাক আর চমক দিয়েছ,  তা আর বলার অপেক্ষা রাখে না!


```