Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

চলচ্চিত্র উৎসবের মঞ্চে টাইগারও থাকছেন, মুম্বই থেকে ‘কনফার্ম’ করলেন সলমন

নেতাজি ইনডোর স্টেডিয়ামে সেই মঞ্চে এবার থাকবেন টাইগার ওরফে সলমন খানও। নবান্ন সূত্রে খবর, সোমবার মুম্বই থেকে তা ‘কনফার্ম’ করেছেন 'ভাইজান'। 

চলচ্চিত্র উৎসবের মঞ্চে টাইগারও থাকছেন, মুম্বই থেকে ‘কনফার্ম’ করলেন সলমন

শেষ আপডেট: 14 November 2023 10:32

দ্য ওয়াল ব্যুরো: এমনটা বুঝি শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ই পারেন। কলকাতা চলচ্চিত্র উৎসবের মঞ্চে অমিতাভ বচ্চন ও শাহরুখ খান গত কয়েক বছর ধরেই আসছেন। ৫ ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে এবারের কলকাতা চলচ্চিত্র উৎসব। নেতাজি ইনডোর স্টেডিয়ামে সেই মঞ্চে এবার থাকবেন টাইগার ওরফে সলমন খানও। নবান্ন সূত্রে খবর, সোমবার মুম্বই থেকে তা ‘কনফার্ম’ করেছেন 'ভাইজান'। 

এ বছর ১৩ মে কলকাতায় ইস্টবেঙ্গল ক্লাবের শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে এসেছিলেন সলমন। ১৩ বছর পর কলকাতায় এসেছিলেন তিনি। সেদিন কাকভোরে কলকাতায় পৌঁছে বিকেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে গিয়েছিলেন সলমন। ভাইজানকে তখনই চলচ্চিত্র উৎসবে আমন্ত্রণ জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী।

বলিউডে একটা সময়ে খানদের মধ্যে বেশ রেষারেষি ছিল বলে শোনা যায়। শাহরুখ খান, সলমন খান, আমির খানদের পারস্পরিক বিশেষ হৃদ্যতা ছিল না। কিন্তু এখন টোটাল ফুটবলের জমানা। কেউ আর একা একা শের খান হয়ে থাকতে পারবেন না। তাই দেখা যাচ্ছে পরস্পরের সঙ্গে পাস দিয়ে খেলা শুরু হয়েছে। শাহরুখের ছবিতে ক্যামিও হচ্ছেন সলমন, আবার সলমনের ছবিতে ঢুকে পড়ছেন পাঠান। 
 

এবারের চলচ্চিত্র উৎসবে অমিতাভ বচ্চনকে আমন্ত্রণের জন্য মুম্বইতে তাঁর বাড়িতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইন্ডিয়া বৈঠকে যোগ দিতে জুলাই মাসে মুম্বই গিয়েছিলেন তিনি। তখন জয়া বচ্চনের আমন্ত্রণে জলসায় গিয়েছিলেন মমতা। সেই সময়েই অমিতাভকে আমন্ত্রণ জানিয়ে এসেছেন। 

পরে ঘরোয়া আড্ডায় মমতাকে অমিতাভ বলেছিলেন, এর আগে চলচ্চিত্র উৎসবে গিয়ে কত কথা বলে এসেছি। আর নতুন কী বলব! মমতা বলেছিলেন, আপনার ভাণ্ডারে কত মণিমুক্তের মতো গল্প। কথার কি শেষ আছে!

সব মিলিয়ে এবার ডিসেম্বরের গোড়ায় চাঁদের হাট বসতে চলেছে কলকাতায়। সরকারের মধ্যে একাংশ পরামর্শ দিতে শুরু করেছেন, এবার উদ্বোধনী অনুষ্ঠান নেতাজি ইনডোর স্টেডিয়ামে না করে সল্টলেক স্টেডিয়ামে করা হোক। কারণ প্রচুর মানুষের আগ্রহ থাকবে তিন সুপারস্টারকে একসঙ্গে দেখার। তবে শেষমেশ ইনডোরেই হয়তো হবে অনুষ্ঠান।


```