সোশ্যাল মিডিয়ায় বিষয়টি নিয়ে শুরু হয় আলোচনা ও সমালোচনা। অনেকেই মনে করেছেন, শারীরিক কষ্ট থাকলেও প্রকাশ্যে কথা বলার ক্ষেত্রে আরও সংযত হওয়া উচিত ছিল। কেউ কেউ তাঁর ব্যবহার নিয়েও প্রশ্ন তুলেছেন।

শেষ আপডেট: 15 January 2026 16:22
দ্য ওয়াল ব্যুরো: একতা কাপর প্রযোজিত একটি টেলিভিশন অনুষ্ঠানের শুটিং চলাকালীন দুর্ঘটনার কবলে পড়েন পরিচালক সাজিদ খান। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই তাঁর শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন অনেকেই। সম্প্রতি ক্যামেরার সামনে দেখা যেতেই স্বাভাবিকভাবেই তাঁকে ঘিরে প্রশ্ন ওঠে, এখন কেমন আছেন তিনি?
তবে এই প্রশ্নেই কিছুটা বিরক্ত হয়ে পড়েন সাজিদ। তাঁর বক্তব্য, বর্তমান পরিস্থিতিতে এমন প্রশ্নের প্রয়োজন নেই। তিনি সরাসরি জানান, একটি পা ভেঙে গিয়েছে এবং অন্য পায়েও অস্ত্রোপচার করতে হয়েছে। শরীরের এই অবস্থার কথা স্পষ্ট করলেও, তাঁর কথাবার্তার ভঙ্গি ভালোভাবে নেননি দর্শকের একাংশ।
সোশ্যাল মিডিয়ায় বিষয়টি নিয়ে শুরু হয় আলোচনা ও সমালোচনা। অনেকেই মনে করেছেন, শারীরিক কষ্ট থাকলেও প্রকাশ্যে কথা বলার ক্ষেত্রে আরও সংযত হওয়া উচিত ছিল। কেউ কেউ তাঁর ব্যবহার নিয়েও প্রশ্ন তুলেছেন।
এর আগেও নানা বিতর্কে জড়িয়েছে সাজিদ খানের নাম। কয়েক বছর আগে বলিউডে ‘মিটু’ আন্দোলনের সময় তাঁর বিরুদ্ধেও যৌন হেনস্থার অভিযোগ ওঠে। সেই ঘটনার পর থেকে মূলধারার ইন্ডাস্ট্রি থেকে অনেকটাই দূরে সরে যেতে হয় তাঁকে। একের পর এক কাজ হাতছাড়া হয়, যার প্রভাব পড়ে তাঁর ব্যক্তিগত জীবনেও। আর্থিক সমস্যার পাশাপাশি মানসিক অবসাদের কথাও প্রকাশ্যে এসেছে।
দীর্ঘ বিরতির পর টেলিভিশনের মাধ্যমে কাজে ফেরার সুযোগ পেলেও, সেই প্রত্যাবর্তনের পথ এবারও মসৃণ হল না। দুর্ঘটনা এবং তাঁকে ঘিরে তৈরি হওয়া বিতর্ক নতুন করে প্রশ্নের মুখে ফেলল পরিচালককে। ফলে তাঁর কামব্যাকে এখনও কিছুটা সময় প্রয়োজন কি না, তা স্পষ্ট হচ্ছে না একশ্রেণির কাছে। শারীরিকভাবে তিনি কতটা কাজের চাপ গ্রহণ করতে পারবেন, তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে একশ্রণি।