Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ছ'দিনেও দুরন্ত দৌড় ‘সাইয়ারা’র, ভেঙে দিল শাহরুখ-সলমন-আমিরের রেকর্ড

আহান পান্ডে ও অনীতা পাড্ডা অভিনীত ছবি ‘সাইয়ারা’ মুক্তির পর থেকেই বক্স অফিসে দাপট দেখাচ্ছে। একের পর এক দিন কেটে গেলেও ছবির গতি থামছে না।

ছ'দিনেও দুরন্ত দৌড় ‘সাইয়ারা’র, ভেঙে দিল শাহরুখ-সলমন-আমিরের রেকর্ড

‘সাইয়ারা’

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 23 July 2025 11:59

দ্য ওয়াল ব্যুরো: আহান পান্ডে ও অনীতা পাড্ডা অভিনীত ছবি ‘সাইয়ারা’ মুক্তির পর থেকেই বক্স অফিসে দাপট দেখাচ্ছে। একের পর এক দিন কেটে গেলেও ছবির গতি থামছে না। প্রতি দিনই নতুন রেকর্ড গড়ে চলেছে এই রোমান্টিক ড্রামা। দর্শকদের আবেগঘন প্রতিক্রিয়ার ভিডিও ছড়িয়ে পড়ছে সোশ্যাল মিডিয়ায়, আর প্রেক্ষাগৃহে উপচে পড়া ভিড় স্পষ্ট করছে ছবিটির প্রভাব।

বাণিজ্যিক সাফল্যের নিরিখে ‘সাইয়ারা’ ইতিমধ্যেই বছরের অন্যতম বড় হিট। মুক্তির প্রথম সোমবারেই ছবিটি আয় করেছে ২৪ কোটি, যার ফলে পিছনে পড়ে গিয়েছে ‘হাউজফুল ৫’, ‘রেইড ২’ এবং ‘সিতারা জমিন পার’-এর মতো সাম্প্রতিক ছবি। তবে সবচেয়ে বড় চমক এসেছে মঙ্গলবার। সপ্তাহের মাঝামাঝি এমন আয় খুব কম ছবির পক্ষেই সম্ভব। সেই দিন ‘সাইয়ারা’-র আয় ছিল ২৫ কোটি, যা আগের দিনের তুলনায় ৪.১৭ শতাংশ বেশি।

এই আয় দিয়ে ‘সাইয়ারা’ টপকে গিয়েছে আমির খানের ‘দঙ্গল’ (২৩.০৯ কোটি), শাহরুখ খানের ‘পাঠান’ (২৩ কোটি), সলমন খানের ‘টাইগার জিন্দা হ্যায়’ (২১.৬০ কোটি) এবং সুপারস্টার যশের ‘কেজিএফ ২’ (২১.৩০ কোটি)-এর প্রথম মঙ্গলবারের আয়কেও।

প্রথম শুক্রবার ‘সাইয়ারা’ আয় করে ২১.৫ কোটি। পরদিন, অর্থাৎ প্রথম শনিবার আয় বেড়ে দাঁড়ায় ২৬ কোটি টাকায়। তৃতীয় দিনে, অর্থাৎ রবিবার ছবিটি আয় করে ৩৫.৭৫ কোটি। সপ্তাহের শুরুতে সোমবার সংগ্রহ কিছুটা কমে হয় ২৪ কোটি, কিন্তু মঙ্গলবার ফের চমক দিয়ে ছবিটি আয় করে ২৫ কোটি। সব মিলিয়ে পাঁচ দিনে ‘সাইয়ারা’-র মোট বক্স অফিস আয় পৌঁছে গিয়েছে ১৩২.২৫ কোটিতে।

চলতি সপ্তাহের শেষে ছবিটি ২০০ কোটির দোরগোড়ায় পৌঁছে যাবে বলেই মনে করছেন বাণিজ্য বিশেষজ্ঞরা। দর্শকদের প্রতিক্রিয়া, রোজকার প্রবল টিকিট বিক্রি এবং সোশ্যাল মিডিয়ায় আলোচনার ভিত্তিতে ‘সাইয়ারা’ যে এই বছরের ব্লকবাস্টার তালিকায় জায়গা করে নেবে, তা একপ্রকার নিশ্চিত।


```