Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

‘আর আমি তোমার পাশে থাকব না...’, ইব্রাহিমকে কেন নিজের ‘যোগ্যতা’ প্রমাণ করতে বললেন সইফ?

ছেলে ইব্রাহিম আলি খানকে নিজের যোগ্যতা প্রমাণ করতে বললেন সইফ আলি খান।

‘আর আমি তোমার পাশে থাকব না...’, ইব্রাহিমকে কেন নিজের ‘যোগ্যতা’ প্রমাণ করতে বললেন সইফ?

সইফ আলি খান, ইব্রাহিম আলি খান

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 7 March 2026 17:34

দ্য ওয়াল ব্যুরো: বলিউডে ‘নেপোটিজম’ নিয়ে বিতর্ক নতুন নয়। বহু বছর ধরেই এই ইস্যু ঘিরে আলোচনা-সমালোচনা চলছে। এবার সেই বিতর্কেই নতুন করে আগুন জ্বালালেন পতৌদি নবাব সইফ আলি খান (Saif Ali Khan)। বোন সোহা আলি খানের ইউটিউব চ্যানেলে এক খোলামেলা আড্ডায় তিনি স্বীকার করে নিলেন, তারকা পরিবারের সন্তান হওয়ায় ইন্ডাস্ট্রিতে প্রবেশের সুযোগ পাওয়া আসলে অনেকটাই ‘অন্যায্য’।

শর্মিলা ঠাকুর এবং মনসুর আলি খান পতৌদির ছেলে সইফ বলেন, যাঁরা কোনও ‘গডফাদার’ ছাড়াই একেবারে শূন্য থেকে উঠে এসে অভিনেতা বা সঙ্গীত পরিচালক হিসেবে প্রতিষ্ঠা পান, তাঁদের সংগ্রাম সত্যিই অসাধারণ। তাঁর কথায়, বাবা-মায়ের পরিচয়ের কারণেই তারকা সন্তানদের জন্য ইন্ডাস্ট্রির দরজা অনেক সহজে খুলে যায়। সইফের মতে, এটি নিঃসন্দেহে অন্যায্য এবং স্টারকিডদের জন্য বাড়তি সুবিধা তৈরি করে। নেপোটিজম প্রসঙ্গে নিজের অবস্থান যে স্পষ্ট, সেটিও তিনি উল্লেখ করেন।

তবে তাঁর মতে, এই বাড়তি সুযোগ পাওয়ার পরেও যদি কেউ ভালো কাজ করতে না পারেন, তখন দর্শকদের বিরক্তি বাড়ে। সইফ বলেন, “কেউ ভালো অভিনয় করলে দর্শক তাঁকে অবশ্যই গ্রহণ করবেন। কিন্তু সমস্যা হয় তখনই, যখন কেউ বারবার খারাপ কাজ করার পরেও সুযোগ পেতে থাকেন। তখন মানুষ মনে করেন, যোগ্য কেউ সুযোগ পাচ্ছেন না, অথচ অন্য একজন বারবার সুযোগ পেয়ে যাচ্ছেন।”

আড্ডায় নিজের ছেলে ইব্রাহিম আলি খানের ক্যারিয়ার নিয়েও খোলাখুলি কথা বলেন সইফ। ২০২৫ সালে ‘নাদানিয়া’ ছবির মাধ্যমে অভিনয়ে আত্মপ্রকাশ করেছিলেন ইব্রাহিম, তবে সেই ছবিতে তাঁর অভিনয় সমালোচকদের খুব একটা সন্তুষ্ট করতে পারেনি। এ প্রসঙ্গে সইফের বক্তব্য যথেষ্ট স্পষ্ট। তিনি জানান, সন্তানদের পাশে তিনি থাকবেন ঠিকই, কিন্তু তারও একটি সীমা আছে।

সইফ বলেন, “আমি ইব্রাহিমকে বলেছি—পরিচয়ের জোরে তুমি ইতিমধ্যেই অনেক সুবিধা পেয়েছ। এবার তোমাকে নিজের যোগ্যতায় কিছু করে দেখাতে হবে। এই সময়ে ওর হাত ধরে এগিয়ে দেওয়ার কোনও মানে নেই।” উল্লেখ্য, আগামী দিনে ইব্রাহিম আলি খানকে ‘সরজমিন’ এবং ‘দিলের’ ছবিতে দেখা যাবে।


```