
শেষ আপডেট: 10 January 2023 16:11
দ্য ওয়াল ব্যুরো: সাই পল্লবী (Sai Pallavi) বর্তমানে ভারতীয় ছবির (film) জগতে বেশ পরিচিত নাম। যদিও শুধুমাত্র দক্ষিণ ভারতীয় ছবিতেই এখনও পর্যন্ত তাঁর দেখা মিলেছে। তবে তাঁর অনুরাগী ছড়িয়ে ছিটিয়ে আছে দেশের সর্বত্র। এবার সেই নায়িকারই কেরিয়ার নিয়ে আশঙ্কা দেখা দিল ভক্তদের মধ্যে। তাঁদের দাবি, সাই পল্লবী হয়তো সিনেমাজগত ছেড়ে দিচ্ছেন এবং এর মূলে নাকি আধ্যাত্মিকতা (spirituality)।
ঠিক কী ঘটেছে?
সম্প্রতি সাই পল্লবীর বোন পূজা কন্নন ইনস্টাগ্রামে বেশ কিছু ছবি পোস্ট করেছেন। যেখানে পল্লবীকে আধ্যাত্মিক পোশাকে দেখা গেছে। ছবিগুলো বেশ নজর কেড়েছে সোশ্যাল মিডিয়ায়। ইন্টারনেটে ভাইরাল হওয়া ছবিগুলিতে সাই পল্লবীকে পরিবারের সদস্যদের সঙ্গে 'হেথাই হাব্বা' উদযাপন করতে দেখা যাচ্ছে। ঐতিহ্যবাহী বাদাগা পোশাকে সেজে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছেন তিনি।
এসব দেখেই ভক্তদের আশঙ্কা, সাই পল্লবী বর্তমানে যেভাবে আধ্যাত্মিকতায় মজেছেন তাতে হয়তো তিনি এবার সিনেমাজগত ছেড়ে দিতে পারেন। কারণ, এরপর অভিনেত্রী আগামী কোন ছবিতে কাজ করছেন তা এখনও ঘোষণা করেননি। কমল হাসানের সঙ্গে কাজের গুঞ্জন চললেও সেই খবরে এখনও শিলমোহর দেননি সাই পল্লবী। এমনকী অনুরাগীদের এমন আশঙ্কা দেখার পরেও মুখ খোলেননি অভিনেত্রী।
বাংলা থেকে বলিউডে, সঙ্গীত পরিচালক হিসেবে অভিষেক বঙ্গতনয়া ইন্দ্রাণীর