Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা

মুখভরা দগদগে ব্রণ নিয়েও ধার ধারেননি মেকআপের, আজ মাখন-গালেই জয়ের হাসি সাই পল্লবীর

দ্য ওয়াল ব্যুরো: দক্ষিণী সিনেমার নায়িকাদের নিয়ে আজকাল ভালই চর্চা হয়। তাঁদেরই মধ্যে একজন সাই পল্লবী (Sai Pallavi)। তবে প্রথম থেকেই সাই পল্লবী চর্চায় থেকেছেন, একটু অন্য কারণে। অন্য নায়িকারা যেখানে চোখধাঁধানো সৌন্দর্য বা তুমুল শরীরী আবেদন নিয়

মুখভরা দগদগে ব্রণ নিয়েও ধার ধারেননি মেকআপের, আজ মাখন-গালেই জয়ের হাসি সাই পল্লবীর

শেষ আপডেট: 17 July 2023 12:25

দ্য ওয়াল ব্যুরো: দক্ষিণী সিনেমার নায়িকাদের নিয়ে আজকাল ভালই চর্চা হয়। তাঁদেরই মধ্যে একজন সাই পল্লবী (Sai Pallavi)। তবে প্রথম থেকেই সাই পল্লবী চর্চায় থেকেছেন, একটু অন্য কারণে। অন্য নায়িকারা যেখানে চোখধাঁধানো সৌন্দর্য বা তুমুল শরীরী আবেদন নিয়ে কাঁপিয়েছেন সিনেমার পর্দা থেকে দর্শকদের বুক, সেখান সাই পল্লবী মন জয় করেছেন কেবলই তাঁর নিষ্পাপ হাসিমুখে। সেই সঙ্গে অবশ্যই আলোচিত হয়েছে তাঁর সাহস।

তবে সিনেদুনিয়ায় নায়িকাদের 'সাহস' বলতে ঠিক যা বোঝায়, স্বল্প পোশাক বা বোল্ড সিন-- সে সবের ধার ধারেননি সাই। তিনি বরং সাহসী হয়েছেন, উল্টোপথে হেঁটে। প্রথম থেকেই দগদগে ব্রণয় ভরা মুখ দিয়ে পর্দার সামনে এসেছেন তিনি। বিনা মেকআপেই। এবং বারবার ঘোষণা করেছেন, মেক আপ করে চামড়ার রং ঢেকে ফুটিয়ে তোলা কৃত্রিম সৌন্দর্যে বিশ্বাস করেন না তিনি। ধার ধারেন না চলতি হাওয়ার। নিখুঁত চামড়া কখনওই তাঁর ভাল কাজের মাপকাঠি নয়।

এই মানসিকতা নিয়েই সেই গোড়ার দিন থেকে নজর কেড়েছেন তিনি। যেটুকু না হলেই নয়, সেটুকুই সিনেমার পর্দায় কখনও কখনও দেখা গেছে তাঁর চামড়ায়। আর যখন পর্দার বাইরে ধরা দিয়েছেন কোনও সাক্ষাৎকারে বা অনুষ্ঠানে, গালভরা দগদগে ব্রণ দেখেছে সারা দুনিয়া। আর দেখেছে তাঁর ঝলমলে আত্মবিশ্বাসী হাসি।

এভাবেই টিনসেল টাউনের চড়া আলো, চকচকে মেকআপ, চটকদার গয়নার গতে বাঁধা ধারণা পার করে সু-অভিনেতা এবং পটু নত্যশিল্পী হিসেবে তিনি সুপরিচিত হয়ে উঠেছেন অল্প সময়ে।

তবে সম্প্রতি সাই পল্লবীকে যতবারই দেখা গেছে, বিনা মেকআপেই, মিলিয়ে গেছে তাঁর সেই গালভরা ব্রণ। পরিচ্ছন্ন ও উজ্জ্বল গালে কেবল লালচে আভা। ত্বকের তৈলাক্ত ভাব স্পষ্ট, তবে ব্রণর চিহ্ন আর নেই। কোথায় গায়েব হল সে সব?

একটি সাক্ষাৎকারে সম্প্রতি পল্লবী এ বিষয়ে বলেছেন, কেউ যদি সুন্দর মনের অধিকারী হন, দুশ্চিন্তা ও স্ট্রেসমুক্ত থাকতে পারেন, তাহলে সেই নির্মলতার ছাপ মুখেও পড়তে বাধ্য। ফলে মানসিক স্বাস্থ্যের দিকে নজর দিলে ত্বকও সুন্দর রাখা সম্ভব বলে তিনি মনে করেন।

শুধু তাই নয়, নিজের ডায়েট নিয়েও খুবই সচেতন পল্লবী। তিনি নিজে একজন চিকিৎসক। ফলে কখন, কতটা, কী খেলে ত্বক পরিচ্ছন্ন থাকবে, তা তিনি ভালই জানেন। পালনও করেন। তাঁর দৈনন্দিন ডায়েটে থাকে প্রচুর পরিমাণ শাকসব্জি ও ফলমূল।

এছাড়াও স্বাস্থ্যকর জীবনযাত্রার দিকে বিশেষ নজর দেওয়ার কথা বলেন তিনি। সপ্তাহে অন্তত তিন দিন জিমে গিয়ে শরীরচর্চা করেনই, নিয়মিত অভ্যেস করেন যোগব্যায়াম।

কেবল ত্বক নয়, পল্লবীর চুলও অনেকের ঈর্ষার কারণ। তাঁর ঢেউখেলানো কালো ঘন চুলের রহস্যও ফাঁস করেছেন তিনি নিজেই। জানিয়েছেন, নানা চটকদার রাসায়নিক ট্রিটমেন্ট নয়, তাঁর চুলের যত্নে আজও তিনি ভরসা রাখেন ঘরোয়া উপাদানেই।

‘জীবন নিজেই একটা তীর্থক্ষেত্র’, সাই পল্লবীর অমরনাথ যাত্রায় গভীর উপলব্ধি


```