Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

জব এসআরকে মেট এসআরটি!

দ্য ওয়াল ব্যুরো: দুই মহাতারকা এক ফ্রেমে! এমন ছবি যে সোশ্যাল মিডিয়ায় দেদার শেয়ার হবে, তাতে কোনও সন্দেহই নেই। এমনই হল মঙ্গলবার। বলিউড তারকা শাহরুখ খানের সঙ্গে হাসিমুখে পোজ় দিলেন ক্রিকেট তারকা সচিন তেন্ডুলকর। সেই ছবি আবার শেয়ারও হল সোশ্যাল

জব এসআরকে মেট এসআরটি!

শেষ আপডেট: 3 July 2018 08:11

দ্য ওয়াল ব্যুরো: দুই মহাতারকা এক ফ্রেমে! এমন ছবি যে সোশ্যাল মিডিয়ায় দেদার শেয়ার হবে, তাতে কোনও সন্দেহই নেই। এমনই হল মঙ্গলবার। 
সূত্রের খবর মুকেশ আম্বানির ছেলের বিয়েতে আমন্ত্রিত ছিলেন দুই তারকা। সেখানেই দেখা হয় তাঁদের। আর এমন দুই মানুষের দেখা হলে 'এক সেলফি তো বনতা হ্যায়'! ফলে সঙ্গে সঙ্গে একই রকম টুপি পরে ছবি তোলেন তাঁরা। আর তার পরেই বুদ্ধিদীপ্ত ক্যাপশনের সঙ্গে তা সোশ্যাল মিডিয়ায় আপলোড করেন সচিন।
এখানেই শেষ নয়। সচিনের পোস্ট শেয়ার করে শাহরুখ আবার লেখেন, "আমরা এখন আর কোনও ফোটো অ্যালবাম মেনটেন করি না। কিন্তু এই মানুষটির সঙ্গে তোলা ছবিটা সংরক্ষণ করে রাখতে আমি একটা ফোটো অ্যালবাম বানাব।" সেই সঙ্গে তাঁদের পুরনো ও এখনকার ছবির একটা কোলাজও শেয়ার করেন কিং খান। ছবির উপর লেখা, "দেন অ্যান্ড নাও।"
দেখে নিন সচিনের সেই টুইট।
https://twitter.com/sachin_rt/status/1014006632672444416

```