Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

উত্তমকুমার মহাতারকা, সৌমিত্র তারকা কম অভিনেতা বেশী : সব্যসাচী চক্রবর্তী

উত্তমদা বলতেন, পুলু এত মিটিং মিছিলে ঘুরো না। কিন্তু আমি উত্তমকুমারের নিষেধ মানতে পারিনি।

উত্তমকুমার মহাতারকা, সৌমিত্র তারকা কম অভিনেতা বেশী : সব্যসাচী চক্রবর্তী

সব্যসাচী, উত্তম, সৌমিত্র

শেষ আপডেট: 28 April 2025 16:40

দ্য ওয়াল ব্যুরো: সব্যসাচী চক্রবর্তীর আরেক নাম ফেলুদা। এই প্রজন্মের কিশোর থেকে তরুণদের চোখে তিনিই ফেলুদা। আবার এই ফেলুদা চরিত্রে ঈশ্বর হয়ে আছেন যিনি, তিনি সৌমিত্র চট্টোপাধ্যায়। কিন্তু 'স্টার' বলতে উত্তমকুমারকে এগিয়ে রাখলেন সব্যসাচী চক্রবর্তী। 'ফেলুদা' সৌমিত্রকে নয়। 

সত্যজিৎ রায় তাঁর ফেলুদা হিসেবে প্রতিষ্ঠা দেন সৌমিত্র চট্টোপাধ্যায়কে। যে চরিত্র থেকে তাঁকে নড়ায় কার সাধ্য। বাঙালির মনে ফেলুদা মানেই সৌমিত্র। কিন্তু যখন সত্যজিৎ পুত্র সন্দীপ রায় ফেলুদা করতে এলেন, তখন সৌমিত্রর ফেলুদা সাজার বয়স পেরিয়ে গেছে। নব্বই দশকের মধ্যভাগে ছোট পর্দায় সব্যসাচী চক্রবর্তীকে ফেলুদা রূপে নিয়ে এলেন সন্দীপ। যে চ্যালেঞ্জ গ্রহণ করা সোজা ছিল না। কিন্তু ফেলুদা সব্যসাচী  আশাতীত ভালবাসা পেলেন। ছোট পর্দা থেকে বড় পর্দার অপ্রতিদ্বন্দ্বী ফেলুদা হয়ে উঠলেন তিনি। তবে সৌমিত্র চট্টোপাধ্যায়কে চিরকাল শ্রেষ্ঠ ফেলুদা বলে এসছেন সব্যসাচী।

Uttam Kumar-Soumitra: The War that never was

বহু ছবিতেও একসঙ্গে অভিনয় করেছেন সৌমিত্র-সব্যসাচী। 'আত্মীয়-স্বজন', 'নিশিযাপন' একাধিক ছবিতে কাজ করেছেন তাঁরা। 

তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে যখন সব্যসাচীকে জিজ্ঞেস করা হয়, 'স্টার' বলতে কে এগিয়ে উত্তমকুমার না সৌমিত্র চট্টোপাধ্যায়? জোর গলায় সব্যসাচী বলেন 'উত্তমকুমার প্রকৃত স্টার। সৌমিত্র চট্টোপাধ্যায় তা নন। উনি স্টার কম অভিনেতা বেশি।' 

Soumitra Chatterjee and Sabyasachi Chakraborty Duo to Hunt Kohinoor in  Kolkata - Jiyo Bangla

সব্যসাচীর এই মন্তব্যে বেশ নড়েচড়ে বসেছে দর্শকরা। তবে ভুল খুব একটা বলেননি সব্যসাচী। সৌমিত্র চট্টোপাধ্যায় নিজেই বলে গিয়েছিলেন 'উত্তমদা স্টার। উনি স্টারডম বজায় রেখে চলতেন। আমি স্টার তকমা কোনওদিনই রাখিনি। পথেঘাটে, মিটিং-মিছিলে ঘুরেছি। মানুষের কাছাকাছি আমি গিয়েছি। স্টারডম মেনে চলা চিরকাল আমার পক্ষে কষ্টকর ছিল। উত্তমদা বলতেন, পুলু এত মিটিং মিছিলে ঘুরো না। কিন্তু আমি উত্তমকুমারের নিষেধ মানতে পারিনি।'

আজ উত্তমকুমার আর সৌমিত্র চট্টোপাধ্যায় দুজনেই পরলোকে, কিন্তু বাঙালি এখনও মুক্তি পায়নি উত্তম-সৌমিত্র তরজা থেকে।


```