Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

‘ভালবেসে ‘দিদি’ নিভৃতে যতনে’, রাবীন্দ্রিক কায়দায় কাঞ্চনাকে টিপ্পনি সায়নীর 

দ্য ওয়াল ব্যুরো: বাংলার রাজনীতিতে এখন যেন অ্যাটাক-কাউন্টার অ্যাটাকের ইউরোপীয় ফুটবল। গতি, স্কিলের অদ্ভূত মিশেল! এখন অভিনেত্রী সায়নী ঘোষ কথা বলা মানেই খবর। সেই সঙ্গে বিজেপি বিরোধিতার জন্য রাজনীতিতে নাম জুড়েছে দেবলীনা দত্তেরও। এই দু’জনকেই

‘ভালবেসে ‘দিদি’ নিভৃতে যতনে’, রাবীন্দ্রিক কায়দায় কাঞ্চনাকে টিপ্পনি সায়নীর 

শেষ আপডেট: 13 February 2021 11:32

দ্য ওয়াল ব্যুরো: বাংলার রাজনীতিতে এখন যেন অ্যাটাক-কাউন্টার অ্যাটাকের ইউরোপীয় ফুটবল। গতি, স্কিলের অদ্ভূত মিশেল! এখন অভিনেত্রী সায়নী ঘোষ কথা বলা মানেই খবর। সেই সঙ্গে বিজেপি বিরোধিতার জন্য রাজনীতিতে নাম জুড়েছে দেবলীনা দত্তেরও। এই দু’জনকেই সংবাদমাধ্যমে কলম লিখে আক্রমণ শানিয়েছেন বিজেপির মহিলা মোর্চার সাংস্কৃতিক আহ্বায়ক কাঞ্চনা মৈত্র। বলেছেন, সায়নী-বেলনীনারা সংবাদ মাধ্যমে ভাষণ না দিয়ে যেন গ্রাম-বাংলাটা একটু ঘুরে দেখেন। সায়নীও তেমন! পালটা কাঞ্চনাকে কটাক্ষ করতে বেশি সময় নিলেন না। তাও আবার তবে রাবীন্দ্রিক কায়দায়। কাঞ্চনা মৈত্রের সঙ্গে একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন সায়নী। ছবি তো ছবিই, তা নিয়ে জলঘোলার কী আছে? কিন্তু অনেকে বলছেন আসল ডজ তো রয়েছে ছবির ক্যাপশেন। সায়নী ছবির ক্যাপশনে লেখেন, "ভালোবেসে, ‘’দিদি’, নিভৃতে যতনে আমার নামটি লিখো-তোমার মনের মন্দিরে। আমার পরানে যে গান বাজিছে তাহার তালটি শিখো-তোমার চরণমঞ্জীরে"! কাঞ্চনা মৈত্র কী এমন বললেন যে এই ভাবে সায়নীকে পোস্ট করতে হল? কাঞ্চনা জানান যে সায়নী বা দেবলীনাকে যে থ্রেট করা হয়েছে তাঁর বিপক্ষে তিনি। কিন্তু এর পাশাপাশি সায়নী দেবলীনাকে উদ্দেশ্য করে বলেন যে চ্যানেলের প্যানেল ডিসকাশনে বসে ভাষণ না মেরে গ্রামে গঞ্জে গিয়ে কাজ করা দরকার। শুধু এইটুকুতেই থামেননি কাঞ্চনা, দেবলীনার খাদ্যাভাস ও সায়নীর শিবের মাথায় কন্ডোম পরানো নিয়েও কটাক্ষ করেন তিনি। চ্যানেলে বসে পশ্চিমবঙ্গের মানুষকে বোঝা যাবে না, তার জন্য মাঠে নেমে কাজ করতে হবে বলে সমালোচনা করেন তিনি। আর এরই উত্তর হয়তো নরমে-গরমে ফিরিয়ে দিলেন সায়নী তাঁর ফেসবুক পোস্টের মধ্যে দিয়ে! তবে এখনও জল্পনা চলছে জনগণের মধ্যে, শুধু সময়েরই অপেক্ষা সায়নীর নৌকার পাল কোন দিকে ঘোরে তা দেখার জন্য!

```