Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
Supreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্লI PAC-Vinesh Chandel: ভোর পর্যন্ত আদালতে শুনানি, ১০ দিনের ইডি হেফাজতে আইপ্যাক ডিরেক্টর ভিনেশ'নিষিদ্ধ' ভারতীয় গানে প্রয়াত আশা ভোঁসলেকে শেষ শ্রদ্ধা! পাক চ্যানেলকে শোকজ, সমালোচনা দেশের ভিতরেই হরমুজ মার্কিন নৌ অবরোধে কোণঠাসা ইরান! তেল রফতানি প্রায় থমকে, দিনে ক্ষতি ৪৩৫ মিলিয়ন ডলারIPL 2026: আইপিএল অভিষেকে সেরা বোলিং পারফরম্যান্স! কে এই সাকিব হুসেন? ৪৯ লাখের টিকিট থাকা সত্ত্বেও বোর্ডিং বাতিল! বিমান সংস্থার সিইও-র বিরুদ্ধে FIR-এর নির্দেশ আদালতেরশ্রমিকদের বিক্ষোভে অশান্ত নয়ডা! পাক-যোগে ষড়যন্ত্র? তদন্তে পুলিশ, ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০০ নিজেকে ‘যিশু’ সাজিয়ে পোস্ট! তীব্র বিতর্কের মুখে ছবি মুছলেন ট্রাম্প, সাফাই দিয়ে কী বললেন?

'শুধু বড় পর্দা কেন? টেলিভিশনের শিল্পীদেরও জাতীয় পুরস্কার দেওয়া হোক' - রূপালী

রূপালী গাঙ্গুলি হলেন অতীতের বলিউড পরিচালক অনিল গাঙ্গুলির মেয়ে। অনিল গাঙ্গুলি নানা বাংলা ক্লাসিক ছবি হিন্দিতে করতেন। যেমন 'সাত পাকে বাঁধা' থেকে করেন 'কোরা কাগজ'। মেয়ে রূপালীকে নায়িকা করে তাঁর বাংলা ছবি ছিল 'বলিদান'। 
 

'শুধু বড় পর্দা কেন? টেলিভিশনের শিল্পীদেরও জাতীয় পুরস্কার দেওয়া হোক' - রূপালী

অরণ্যা দত্ত

শেষ আপডেট: 20 August 2025 17:49

দ্য ওয়াল ব্যুরো: জাতীয় পুরস্কার (National Award) যে কোনও অভিনেতার কাছেই জীবনের সবথেকে সেরা প্রাপ্তি। কিন্তু এই পুরস্কার চিরকালই চলচ্চিত্রের অভিনেতাদের মাঝেই সীমাবদ্ধ। অভিনেত্রী রূপালী গাঙ্গুলি (Rupali Ganguly) সরব হয়েছেন ছোট পর্দার অভিনেতাদের ভাল কাজের জন্য জাতীয় পুরস্কারের দাবিতে।

সম্প্রতি রূপালী বলেন, ‘চলচ্চিত্র তারকা থেকে শুরু করে কনটেন্ট নির্মাতা, অনেকেই জাতীয় পুরস্কারে সম্মানিত হয়েছেন। কিন্তু দুঃখের বিষয় হল এই তালিকায় একজনও টিভি শিল্পী নেই। মহামারীর সময়ও অন্যদের কাজে সুবিধা দিলেও টিভি শিল্পীদের কাজ করে যেতে হয়েছে। যখন একজন চলচ্চিত্র তারকা, একটানা কাজ করেন তখন তাঁর নাম খবরের শিরোনামে উঠে আসে।’

Rupali Ganguly reminisces about her debut show 'Dil Hai Ki Manta Nahi'

রূপালী গাঙ্গুলি হলেন অতীতের বলিউড পরিচালক অনিল গাঙ্গুলির মেয়ে। অনিল গাঙ্গুলি বাংলার নানা ক্লাসিক ছবি হিন্দিতে করতেন। যেমন 'সাত পাকে বাঁধা' থেকে করেন 'কোরা কাগজ'। মেয়ে রূপালীকে নায়িকা করে তাঁর বাংলা ছবি ছিল 'বলিদান'।

জাতীয় পুরস্কার প্রসঙ্গে রূপালী আরও বলেন ‘মহামারীর সময় টিভি শিল্পীরা যেভাবে সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত অবিরাম কাজ করেছেন সেই বিষয় নিয়ে কেউ একটাও কথা বলেননি কখনও। আমি সবাইকে অনুরোধ করছি আমাদের বিষয়টাও বিবেচনা করুন। আমরা অনেক কঠোর পরিশ্রম করি, সঠিক সম্মান পেলে আমাদেরও ভালো লাগবে।’

Rupali Ganguly of Anupamaa earns 2x compared to Sudhanshu P

অভিনেত্রীর কথা এবার সহমত পোষণ করলেন বলিউডের বিখ্যাত পরিচালক সুরজ বরজাতিয়া। যিনি 'ম্যায়নে পেয়ার কিয়া', 'হাম আপকে হ্যায় কৌন' ছবির পরিচালক ছিলেন। সম্প্রতি টেলি টক ইন্ডিয়ার সঙ্গে একটি সাক্ষাৎকারে বর্ষীয়ান পরিচালক বলেন, ‘আমিও বিশ্বাস করি এটা হওয়া উচিত। ছোট পর্দাও একটি শিল্প এবং টেলিভিশন তারকারা প্রচুর পরিশ্রম করেন। আপনি যখন একটি টিভি সেটে যাবেন তখন দেখতে পাবেন এখানে কমপক্ষে ১২ থেকে ১৪ ঘন্টা কাজ করেন শিল্পীরা।’


```