Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তিপেট ঠান্ডা আর হজমে কামাল! গরমে নিয়মিত ঘোল খেলে শরীরে ঠিক কী পরিবর্তন আসে?সাবধান! ২০৫০ সালের মধ্যে ২ কোটি মানুষের লিভার শেষ করবে 'ফ্যাটি লিভার'! ল্যানসেটের গবেষণায় উদ্বেগ বাড়ছে‘মমতাই বিজেপি-কে রাস্তা করে দিয়েছেন, আজ প্রিয়জি থাকলে তিনিই মুখ্যমন্ত্রী হতেন’, রায়গঞ্জের জনসভায় রাহুল'রাবণ হরণ করেছিল সীতাকে, বিজেপি কেড়েছে আপনাদের অধিকার', রাম-রাবণ তত্ত্বে মোদীকে বেনজির আক্রমণ মমতার!মধ্যপ্রদেশে কুকুর বন্ধ্যাত্বকরণ প্রকল্পে দুর্নীতি! ফরমালিনে চোবানো ৭৯৫টি যৌনাঙ্গ উদ্ধার করল পুলিশমাত্র ৪৯৯ টাকায় রাজকীয় থালি! দুই বাংলার সেরা স্বাদ নিয়ে হাজির ‘দ্য ইয়েলো টার্টল’‘জীর্ণ পুরাতন যাক ভেসে যাক’, নতুন বছরে ফিরে আসার শপথ! চেন্নাই-কলকাতা দ্বৈরথে শেষ হাসি হাসবে কে?

কিয়ারা না অনিত? মধুবালার বায়োপিকের কাস্টিং নিয়ে এখনও কাটেনি ধোঁয়াশা

প্রথমদিকে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছিল, পর্দায় মাধুবালার চরিত্রে অভিনয় করতে পারেন অভিনেত্রী কিয়ারা আদবানি (Kiara Advani)। কিন্তু কিছুদিন পরেই আবার শোনা যায়, কিয়ারাকে বাদ দিয়ে এই চরিত্রে নেওয়া হয়েছে নতুন প্রজন্মের অভিনেত্রী অনিত পাড্ডা (Aneet Padda)-কে।

কিয়ারা না অনিত? মধুবালার বায়োপিকের কাস্টিং নিয়ে এখনও কাটেনি ধোঁয়াশা

জয়িতা চন্দ্র

শেষ আপডেট: 11 March 2026 12:47

দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী মধুবালা (Madhubala)-কে নিয়ে বায়োপিক তৈরির পরিকল্পনা ঘিরে বেশ কিছুদিন ধরেই নানা জল্পনা চলছে বলিউডে। এই ছবির প্রযোজনার সঙ্গে জড়িত রয়েছেন পরিচালক সঞ্জয়লীলা ভনসালি (Sanjay Leela Bhansali)— এমন খবর সামনে আসতেই স্বাভাবিকভাবেই কৌতূহল বেড়েছে সিনেমাপ্রেমীদের মধ্যে। তবে ছবির নায়িকা কে হবেন, তা নিয়ে বারবার বদলাচ্ছে খবর।

প্রথমদিকে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছিল, পর্দায় মাধুবালার চরিত্রে অভিনয় করতে পারেন অভিনেত্রী কিয়ারা আদবানি (Kiara Advani)। কিন্তু কিছুদিন পরেই আবার শোনা যায়, কিয়ারাকে বাদ দিয়ে এই চরিত্রে নেওয়া হয়েছে নতুন প্রজন্মের অভিনেত্রী অনিত পাড্ডা (Aneet Padda)-কে।

তবে এবার সেই খবরও উড়িয়ে দিলেন ইন্ডাস্ট্রির এক সূত্র। তাঁর কথায়, অনীত পাড্ডাকে নিয়ে যে খবর ছড়িয়েছে তা পুরোপুরি ভিত্তিহীন। বর্তমানে তিনি এই ধরনের কোনও বায়োপিকে যুক্ত নন বলেই দাবি ওই সূত্রের।

সূত্র থেকে স্পষ্ট জানা যায়, “অনিত পাড্ডাকে মাধুবালার বায়োপিকে নেওয়া হয়েছে—এই খবরের মধ্যে কোনও সত্যতা নেই। যা বলা হচ্ছে, সবটাই গুজব।”

মাধুবালার মতো কালজয়ী অভিনেত্রীকে নিয়ে ছবি তৈরির সম্ভাবনা সামনে আসতেই সিনেমাপ্রেমীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। তবে আপাতত ছবির কাস্টিং নিয়ে যে সমস্ত খবর ছড়াচ্ছে, তার বেশিরভাগই অনুমান নির্ভর বলেই জানা যাচ্ছে। অর্থাৎ, এই বায়োপিকের নায়িকা কে হবেন—সেই প্রশ্নের উত্তর এখনও স্পষ্ট নয়।


```