Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

অস্কারের মঞ্চে জয়জয়কার ভারতের, সেরা গানের শিরোপা পেল 'নাটু নাটু'

দ্য ওয়াল ব্যুরো: অস্কারের (Oscars 2023) মঞ্চে ইতিহাস গড়ল 'নাটু নাটু' (Naatu Naatu)। ৯৫তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের মঞ্চে বেস্ট অরিজিনাল সং বিভাগে সেরা গানের পুরস্কার জিতে নিল আরআরআর ছবির এই গানটি। সংগীত পরিচালক এমএম কীরাবাণী এবং গীতিকার চন

অস্কারের মঞ্চে জয়জয়কার ভারতের, সেরা গানের শিরোপা পেল 'নাটু নাটু'

শেষ আপডেট: 13 March 2023 03:50

দ্য ওয়াল ব্যুরো: অস্কারের (Oscars 2023) মঞ্চে ইতিহাস গড়ল 'নাটু নাটু' (Naatu Naatu)। ৯৫তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের মঞ্চে বেস্ট অরিজিনাল সং বিভাগে সেরা গানের পুরস্কার জিতে নিল আরআরআর ছবির এই গানটি। সংগীত পরিচালক এমএম কীরাবাণী এবং গীতিকার চন্দ্রবোসের হাতে তুলে দেওয়া হয়েছে পুরস্কার।

এসএস রাজামৌলি পরিচালিত আরআরআর ছবির নাটু নাটু গানটি তুমুল জনপ্রিয় হয়েছিল। ছবিতে গানের ছন্দে পা মেলাতে দেখা গিয়েছিল দক্ষিণী সুপারস্টার রাম চরণ এবং জুনিয়র এনটিআরকে। আগে ‘গোল্ডেন গ্লোব’ ও ‘ক্রিটিক্‌স চয়েস অ্যাওয়ার্ড’ জিতেছিল 'নাটু নাটু'। অস্কারের সেরা অরিজিনাল সং বিভাগে গানটি মনোনীত হওয়ার পর থেকেই জল্পনা ছিল, অস্কারজয়ীর খেতাবও পেতে চলেছে ভাইরাল 'নাটু নাটু।' সেই জল্পনাই সত্যি হল। রিহানার 'লিফ্ট মি আপ' এবং লেডি গাগার 'হোল্ড মাই হ্যান্ড'কে পিছনে ফেলে অস্কার ছিনিয়ে নিল নাটু নাটু।

এদিন পুরস্কারের মঞ্চে দর্শকদের সঙ্গে নাটু নাটুর পরিচয় করিয়ে দেন উপস্থাপক দীপিকা পাড়ুকোন। গানটির লাইভ পারফরম্যান্সও প্রদর্শিত হয় সেখানে, যা রীতিমতো স্ট্যান্ডিং ওভেশনও পেয়েছে। তবে সেসব ছাপিয়েও নতুন পালক জুড়ল নাটু নাটুর মুকুটে।

https://twitter.com/RaminSetoodeh/status/1635092183446589440?ref_src=twsrc%5Egoogle%7Ctwcamp%5Eserp%7Ctwgr%5Etweet

৯৫তম অ্যাকাডেমি পুরস্কারের মঞ্চ থেকে এই নিয়ে দুটি অস্কার এল ভারতে। সেরা স্বল্প দৈর্ঘ্যের তথ্যচিত্র বিভাগে আগেই অস্কার জিতেছে তামিল ছবি 'দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স'। এই প্রথম কোনও ভারতীয় ছবি এই বিভাগে অস্কার জিতল। এই বছর নাটু নাটু এবং এলিফ্যান্ট হুইস্পারার্স ছাড়াও সেরা ডকুমেন্টারি ফিচার ফিল্ম বিভাগে মনোনয়ন পেয়েছিল বাঙালি চিত্র পরিচালক শৌণক সেনের ছবি 'দ্যাট ব্রিদস'। তবে শেষ পর্যন্ত অস্কার জিততে পারেনি ছবিটি। সেই শিরোপা পেয়েছে 'নাভালনি'।

অস্কার এল ভারতে, সেরা তথ্যচিত্র তামিল ছবি ‘দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স’!


```