Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার

হলুদ ট্যাক্সির ভালবাসায় বাঁধা পড়েছে 'রকি অউর রানি'! কলকাতায় সিনেমার অভিনব প্রোমোশনে রণবীর-আলিয়া

দ্য ওয়াল ব্যুরো: বলিউডে এখন আলোচনার কেন্দ্রে রয়েছে ‘রকি অউর রানী কি প্রেম কাহানি’। সেই ছবির প্রমোশন করার পাশাপাশি, ছবির একটি গান লঞ্চ করতে আজকে দুপুরবেলা কলকাতার (Kolkata) পাঁচতারা হোটেল জে.ডাব্লু.ম্যারিয়টে উপস্থিত হয়েছিলেন রণবীর সিং এ

হলুদ ট্যাক্সির ভালবাসায় বাঁধা পড়েছে 'রকি অউর রানি'! কলকাতায় সিনেমার অভিনব প্রোমোশনে রণবীর-আলিয়া

শেষ আপডেট: 24 July 2023 15:16

দ্য ওয়াল ব্যুরো: বলিউডে এখন আলোচনার কেন্দ্রে রয়েছে ‘রকি অউর রানী কি প্রেম কাহানি’। সেই ছবির প্রমোশন করার পাশাপাশি, ছবির একটি গান লঞ্চ করতে আজকে দুপুরবেলা কলকাতার (Kolkata) পাঁচতারা হোটেল জে.ডাব্লু.ম্যারিয়টে উপস্থিত হয়েছিলেন রণবীর সিং এবং আলিয়া ভাট। সঙ্গে ছিলেন চুর্ণী গাঙ্গুলী এবং টোটা রায় চৌধুরী।

কলকাতা শহরে বলিউডের এই দুই তাবড় অভিনেতা-অভিনেত্রীকে স্বাগত জানানোর জন্য বিপুল আয়োজন করা হয়। এদিন লঞ্চ করা হয় এই ছবিরই একটি গান ‘ঢিন্ডোরা বাজে রে’ (Rocky aur Rani ki prem kahani song launch at Kolkata)।

ধর্মা প্রোডাকশনের ইন্সটাগ্রাম প্রোফাইল থেকে একটি ভিডিও আপলোড করা হয়, যেখানে দেখা যাচ্ছে হলুদ ট্যাক্সি দিয়ে বানানো হার্ট শেপের মাঝে আলিয়া-রণবীর দাঁড়িয়ে আছে এবং পিছনে লঞ্চ হওয়া নতুন গানটি বাজছে। আলিয়া ভাটকে দেখা যায় একটি সুন্দর গোলাপি রঙের শাড়িতে আর রণবীর সিং-কে পুরো সাদা পোশাকে।

এমনকী একটি প্রেস কনফারেন্সের আয়োজনও করা হয় এদিন। শুক্রবার ছবিটি মুক্তি পাচ্ছে প্রেক্ষাগৃহে, তার আগে জমিয়ে প্রোমোশন করছেন ছবির সঙ্গে যুক্ত থাকা কলাকুশলীরা। গাল্লি বয়ের রনবীর-আলিয়ার কেমেস্ট্রির পর এবার অপেক্ষা রকি অউর রানী কি প্রেম কাহানির।  

আরও পড়ুন: 'রকি অউর রানি' থেকে বাদ লোকসভার উল্লেখ, মমতার সংলাপ! জানাল সেন্সর বোর্ড


```