Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

যাঁর দেখানো পথে বাংলা রক আজ 'একান্নবর্তী', সেই রকস্টারই পা দিলেন ৫১ তে

অনেক ক্ষেত্রেই দেখা যায় ছেলেবেলার প্রতিভার ঝিল্লি পরবর্তীকালে বাজ হয়ে আছড়ে পড়ে না। রূপম ব্যাতিক্রম। তিনি নস্যাৎ করেছেন সেই দাবিকে যেখানে বলা হয়েছিল তাঁর 'ফসিলস' দুটো অ্যালবামের ব্যান্ড।

যাঁর দেখানো পথে বাংলা রক আজ 'একান্নবর্তী', সেই রকস্টারই পা দিলেন ৫১ তে

রূপম ইসলাম। ছবি: প্রশান্ত কুমার শূর

শেষ আপডেট: 25 January 2025 20:21

শুভম সেনগুপ্ত

যে কোনও মত প্রকাশের পর মানুষের কাছে দুটোই রাস্তা থাকে। কেউ বিপরীত মত প্রকাশ করলে তর্ক চালিয়ে যাওয়া। কিংবা কেউ অহেতুক তর্ক করলে তা উপেক্ষা করা। রূপম ইসলামের ভক্তরা ঠিক এভাবেই তাঁদের 'গুরুকে' দেখেন, শেখেন, অভ্যস্ত হন। 

গল্প হলেও সত্যিতে একটি চরিত্র আছে যেখানে অভিনয় করেছিলেন যোগেশচন্দ্র চট্টোপাধ্যায়। যাঁর মুখে বিখ্যাত সংলাপ ছিল, 'যা করেছি বেশ করেছি, না পোষায় চলে যা।' বাংলার রকারও খানিকটা এমনই। কখনও অনুষ্ঠান চলাকালীন জায়ান্ট স্ক্রিনে উমর খালিদের বিনাবিচারে কারাবাস নিয়ে প্রতিবাদ করছেন, কখনও রাজ্যের নারী নির্যাতনের ঘটনায় রাস্তায় নামছেন। জিজ্ঞেস করা হলেই বলেন, এমনটাই তো স্বাভাবিক। মানুষ বলার ভাষা হারাচ্ছে বলেই নাকি তাঁকে ব্যতিক্রম মনে হয়।

রূপম ঘনিষ্ঠদের অনেকেরই অবশ্য মত, 'তিনি সৃষ্টি, তিনি ধ্বংস'। সাহিত্যিক জয় গোস্বামীর কথায় রূপম 'কথক ঠাকুর'। গায়ক-সুরকার-লেখক নিজে অবশ্য মনে করেন তিনি আসলে 'পাগল'। আর এই পাগলামি না থাকলে বাংলায় 'রক' হত না। এর নেপথ্যে শুধু তর্জন-গর্জন থাকলেই তো হয় না, রূপম প্রমাণ করেছেন অধ্যাবসয় কাকে বলে। 

কবি জসিমুদ্দিন কৈশোরে যখন নকশীকাঁথার মাঠ লিখে ফেলেছেন, পরবর্তীকালে তাঁকেই সেই নকশীকাঁথার মাঠ নিয়ে স্নাতক স্তরে পরীক্ষা দিতে হয়। একই ঘটনা কোথাও রূপমের সঙ্গেও মিলে যায়। মিলে যায় এই কারণে যখন তিনি ক্লাসিক্যাল গান শিখছেন, তখন শুভাশিস নাথের কাছে সেই গানও শিখছেন যে গান তাঁর আগেই বানিয়ে ফেলা।

অনেক ক্ষেত্রেই দেখা যায় ছেলেবেলার প্রতিভার ঝিল্লি পরবর্তীকালে বাজ হয়ে আছড়ে পড়ে না। রূপম ব্যাতিক্রম। তিনি নস্যাৎ করেছেন সেই দাবিকে যেখানে বলা হয়েছিল তাঁর 'ফসিলস' দুটো অ্যালবামের ব্যান্ড। জানুয়ারিতে সেই 'ফসিলস'ও ২৭-এ পা দিয়েছে আর আজ রকস্টার থুড়ি 'রকার' রূপমের ৫১। তাঁরই দেখানো পথে আজ বাংলা রক জনতা 'একান্নবর্তী'।

প্রতিবেদনের ভিতরের সব ছবি: সৌগত সিংহ 


```