Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা

'চাহাল একজন যোদ্ধার মতো...' খুশিতে আত্মহারা মাহভাশ, ভক্তরা বলছে, ‘প্রেম জমে ক্ষীর!’

গত ক’মাস ধরেই ক্রিকেট মাঠের বাইরেও চলছে এক জমাটি খেলা—যুজবেন্দ্র চাহাল এবং আরজে মাহভাশের হৃদয়ের অলিগলি ঘিরে চর্চা তুঙ্গে।

'চাহাল একজন যোদ্ধার মতো...' খুশিতে আত্মহারা মাহভাশ, ভক্তরা বলছে, ‘প্রেম জমে ক্ষীর!’

যুজবেন্দ্র চাহাল এবং আরজে মাহভাশ

শেষ আপডেট: 1 May 2025 12:22

দ্য ওয়াল ব্যুরো: গত ক’মাস ধরেই ক্রিকেট মাঠের বাইরেও চলছে এক জমাটি খেলা—যুজবেন্দ্র চাহাল এবং আরজে মাহভাশের হৃদয়ের অলিগলি ঘিরে চর্চা তুঙ্গে। কখনও তাঁদের একসঙ্গে রেস্তরাঁয় দেখা যাচ্ছে, কখনও বা বিমানবন্দরে ক্যামেরাবন্দি হচ্ছেন পাশাপাশি হাঁটতে হাঁটতে। সোশ্যাল মিডিয়ায় একে-অন্যের পোস্টে নিয়মিত লাইক, মন্তব্য, কখনও আবার বিভিন্ন সব ছবি শেয়ার—সব মিলিয়ে জল্পনার পারদ তরতরিয়ে চড়ছে।

এরই মাঝে চাহালের এক বিস্ফোরক পারফরম্যান্সে যেন নতুন করে আলো পড়ল তাঁদের সম্পর্কের ওপর। বুধবারের পঞ্জাব কিংস বনাম চেন্নাই সুপার কিংসের ম্যাচে চাহাল একাই ধুয়ে দিলেন ব্যাটারদের। ১৯তম ওভারে বল হাতে এসে একে একে তুলে নিলেন মহেন্দ্র সিং ধোনি, দীপক হুডা, অংশুল কাম্বোজ এবং নূর আহমেদকে। এক ওভারে চার চারটি উইকেট! যেন আগুনে স্পিন।

এই দৃশ্য দেখে নিজেকে আর আটকে রাখতে পারলেন না মাহভাশ। সোশ্যাল মিডিয়ায় চাহালকে ট্যাগ করে লিখলেন, “গড মোড অন কেয়া? যুজবেন্দ্র চাহাল সত্যিই একজন যোদ্ধা।”

তাঁর এই পোস্ট মুহূর্তে ভাইরাল হয়ে যায়, এবং প্রেমের গুঞ্জনে যেন আরও ঘি পড়ে। যদিও এখনও পর্যন্ত কেউই মুখ খুলে স্বীকার করেননি তাঁদের সম্পর্কের কথা। মাহভাশ এখনও নিজেকে 'সিঙ্গল' বলে দাবি করেন। তবে চণ্ডীগড় বিমানবন্দরে একসঙ্গে দেখা যাওয়া থেকে শুরু করে একই টিম বাসে ওঠা, কিংবা একসঙ্গে ডিনার—সবই ইঙ্গিত দিচ্ছে অন্য কিছুর।


```