Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

'এ কেমন ছাত্র দেখালে তুমি?' নবান্ন অভিযান দেখে প্রশ্ন ঋত্বিকের

কখনও পরোক্ষে, আবার কখনও সরাসরি। বারবার সোশ্যাল মিডিয়ায় সোচ্চার হয়েছেন অভিনেতা।

'এ কেমন ছাত্র দেখালে তুমি?' নবান্ন অভিযান দেখে প্রশ্ন ঋত্বিকের

ঋত্বিক চক্রবর্তী

শেষ আপডেট: 27 August 2024 18:42

দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবার নবান্ন অভিযানের ডাক দেয় ‘পশ্চিমবঙ্গ ছাত্রসমাজ’। বেলা বাড়তেই ধুন্ধুমার কাণ্ড। পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি। পালটা জলকামান ও কাঁদানে গ্যাস। অভিযানের পরিস্থিতি দেখে প্রশ্ন ছুড়ে দিলেন অভিনেতা ঋত্বিক চক্রবর্তী। লিখলেন, 'এ কেমন ছাত্র দেখালে তুমি?'

কখনও পরোক্ষে, আবার কখনও সরাসরি। বারবার সোশ্যাল মিডিয়ায় সোচ্চার হয়েছেন ঋত্বিক। আর জি কর-কাণ্ডের বিচার চেয়ে যখন মেয়েদের ‘রাত দখলে’র অভিযান হয়েছিল, তখনও ঋত্বিকের প্রশ্ন তুলেছিলেন 'ভয়-মুক্ত জণগণ দেখলে শাসকরা ভয় পায় কেন?' মঙ্গলবারের নবান্ন অভিযান দেখে চুপ থাকলেন না অভিনেতা। 

নবান্ন অভিযান ঘিরে মঙ্গলবার অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়। বেলা যত গড়াতে থাকে ততই বেড়েছে আন্দোলনের ঝাঁঝ। ব্যাপক মারধর এবং পুলিশি ধরপাকড়ের প্রতিবাদে আগামী কাল, বুধবার, ১২ ঘণ্টার বাংলা বনধ ডাকল বিজেপি। পাশাপাশি পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসনের দাবিও জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।


```