Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

সত্যনারায়ণের সিন্নি হবে না এবার, আবির মাখা সেই গন্ধটাও আর নেই: ঋতুপর্ণা 

গোটা দেশজুড়ে পালিত হচ্ছে দোল উৎসব। এ সবের মধ্যেও যদিও মন ভাল নেই ঋতুপর্ণা সেনগুপ্তর। এ দোল তাঁর কাছে বিষাদের। অনেক না পাওয়ার সাক্ষী বটে।

সত্যনারায়ণের সিন্নি হবে না এবার, আবির মাখা সেই গন্ধটাও আর নেই: ঋতুপর্ণা 

মাকে মিস করছেন অভিনেত্রী

শেষ আপডেট: 14 March 2025 15:06

দ্য ওয়াল ব্যুরো: সকাল থেকেই ক্লাবগুলোতে ভিড়। হাই ডেসিবেলে গান বেজে চলেছে একনাগাড়ে। 'হোলি হ্যায়' বলে পথচলতি মানুষদের দিকে তাক করে রঙ ছুড়ছে কচিকাঁচা। সোনালি-রুপোলি বাদুড়ে রঙ মাখা মুখেও দুষ্টুমির ছোঁয়া। গোটা দেশজুড়ে পালিত হচ্ছে দোল উৎসব। এ সবের মধ্যেও যদিও মন ভাল নেই ঋতুপর্ণা সেনগুপ্তর। এ দোল তাঁর কাছে বিষাদের। অনেক না পাওয়ার সাক্ষী বটে। সিন্নিভোগ নেই, সেই গন্ধটাও নেই।

এই অনেকগুলো নেইয়ের কারণ একটাই। যাকে জড়িয়ে এতকিছু সেই মানুষটাই যে আর নেই। অভিনেত্রীর মা গত বছর ২৩ নভেম্বর কিডনিজনিত সমস্যায় মারা গিয়েছেন। বিংশ শতকে শোকের আয়ু কম হলেও উৎসবের দিনগুলিতে স্বজনহারানোর বেদনা যেন আরও তীব্র হয়ে ওঠে তাঁর। স্মৃতি বড় দায়! অভিনেত্রীর কথায়, "মাকে ছাড়া এই প্রথম দোলপূর্ণিমা আমার। চাইলেই আর পা ছুঁয়ে প্রণাম করতে পারব না। ছুঁয়ে দেখতে পারব না। রঙ খেলতে ভালবাসত মা। সেটারও ছুটি এবারও। এবার মা আর সত্যনারায়ণের সিন্নি বানাবে না।" 

বিগত বেশ কিছু দিন ধরেই অসুস্থ ছিলেন অভিনেত্রীর মা। তবু দোলপূর্ণিমার নিশিতে নির্মল আকাশ আর মৃদুমন্দ বাতাসকে সাক্ষী রেখে প্রতিবছরই তাঁর ঠাকুর ঘরে কাটত বেশ কিছুটা সময়। মাকে ছাড়া কী করবেন বুঝেই উঠতে পারেন না 'মামণি'। ওটিই তাঁর ডাকনাম, তাঁর আদরের নাম, মায়ের ভালবাসার নাম। আনন্দউৎসবে তাঁর শুধু একটাই চাওয়া, 'মা যেন ভাল থাকে।' ব্যস, তাতেই খুশি ঋতুপর্ণা। 


```