Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

ঋতমের লেখা গানেই ‘কিশোরী’ বদলে গেল ‘মায়াবী’তে!

একটি সুপারহিট গানের ‘ব্যাকবোন’ শুধু তার সুর নয়। তার কথাও নয়। এমন কত গান আজও এভারগ্রিন, শুধুমাত্র ‘কথা’র জোরে। কিন্তু বঙ্গদেশে কি কথার কান্ডারি অর্থাৎ গীতিকাররা কি যোগ্য সম্মান পায়?

ঋতমের লেখা গানেই ‘কিশোরী’ বদলে গেল ‘মায়াবী’তে!

কিশোরী, মায়াবী এবং ঋতম

শেষ আপডেট: 1 April 2025 13:31

দ্য ওয়াল ব্যুরো: একটি সুপারহিট গানের ‘ব্যাকবোন’ শুধু তার সুর নয়। তার কথাও। এমন কত গান আজও এভারগ্রিন, শুধুমাত্র ‘কথা’র জোরে। কিন্তু বঙ্গদেশে কি কথার কান্ডারি অর্থাৎ গীতিকাররা কি যোগ্য সম্মান পায়? এমন প্রশ্নের উত্তর সহজে মেলা খানিক কঠিন। তবে গীতিকার ঋতম সেনের কথায় প্রশ্নের উত্তরের খানিক স্পষ্ট ধারণা মিলছে। আজ অর্থাৎ মঙ্গলবার সকালে তাঁর ফেসবুক পোস্টে মিলল সেই উত্তরের খানিক আভাস।

প্রসঙ্গত, গতকাল মুক্তি পেয়েছে বাংলাদেশের সুপারস্টার শাকিব খান এবং বাংলার ‘কিশোরী’ ইধিকা অভিনীত ‘বরবাদ’ ছবির নতুন গান ‘মায়াবী’। গানটি লিখেছেন ঋতম সেন এবং সুরে সাজিয়েছেন রথীজিৎ ভট্টাচার্য। কয়েক ঘন্টাতেই গানের ভিউজ পেরিয়েছে ৫ লাখ। এই বিষয়টি মাথায় রেখে, গীতিকার ঋতম একটি পোস্ট করেন, তিনি লেখেন, ‘ বরবাদ ছবির নতুন গান মায়াবি বেরিয়ে গেছে। বারো ঘন্টার মধ্যে পাঁচ লাখ ভিউজ হয়ে গেছে। মিলিয়ন সময়ের অপেক্ষা। দুই বাংলার প্রচুর মানুষ অভিনন্দন জানিয়েছেন। ‘কিশোরী’র পর আমার আর রথীজিৎ ভট্টাচার্যদার আর একটা দারুন কাজ। সবাই শুনবেন।

(কিছু দিন আগে লগ্নজিতা একটা পোস্ট করেছিলো। গীতিকার দের যোগ্য সম্মান না পাওয়া, নমিনেশন না পাওয়া ইত্যাদি নিয়ে। লগ্নজিতা চক্রবর্তী আমার খুব ভালো বন্ধু তাই আমি বারণ করা সত্ত্বেও উচিত কথা বলতে ছাড়ে না। হ্যাঁ এটা সত্যি কিশোরী সুপারহিট হওয়ার পরেও কোলকাতার কোনো পুরস্কার এর নমিনেশন আমি পাই নি। তবে এ কথাটি ও সত্য যে আমার কিছু যায় আসে না। রাধারাণী র কৃপায় আমায় কারোর কাছে হাত পাততে হয় না। আর যারা আমার কাজ ভালোবাসেন, তারা সবাই আমার খোঁজ রাখেন, আমি ফেসবুক এ থাকি বা না থাকি আমার গান খুঁজে শোনেন। আমি আর কিছুই চাই না)

একাধিক ‘সুপারহিট’ গান লিখছেন ঋতম। প্রজাপতি বিস্কুট ছবির ‘তোমাকে বুঝি না প্রিয়’, শাহজাহান রিজেন্সির ‘বোলো না রাধিকা’ কিংবা খাদান-এর ‘কিশোরী’র মতো সুপারহিট গান তৈরি হয়েছে ঋতমের কলমে। গত ২২ মার্চ সঙ্গীতশিল্পী লগ্নজিতা চক্রবর্তী ঋতমের মতো আরও গীতিকারের প্রাপ্য সম্মান না মেলার প্রসঙ্গে একটি ফেসবুক পোস্ট করেন।

‘আমি গীতিকার নই। কোনওদিন হতেও পারব না। ঈশ্বর আমায় সেই ক্ষমতা দেননি। তাও দুটো গল্প শেয়ার না করে পারছি না। ১. লাস্ট ৬ মাসের মধ্যে কোনও একটা অ্যাওয়ার্ড সেরিমনি অ্যাটেন্ড করতে গিয়ে জানলামস ওঁদের লিরিসিস্ট-এর ক্যাটেগরিটাই নেই। মানে, নমিনেশন নেই হ্যানত্যান ইত্যাদি ইত্যাদি না... ক্যাটেগরিটাই নেই। মানে লিরিসিস্টদের যে একটা ক্যাটেগরি হয়, সেটাই নেইষ কাজেই নমিনেশনের প্রশ্নই আসছে না। এটা উদ্ভট।

২. আমরা সবাই জানি লাস্ট ইয়ারের সবচেয়ে হিট দুটো গান, কিশোরী এবং ডাকাতিয়া বাঁশি। ডাকাতিয়া বাঁশি নিয়ে আমি বিশেষ কিছু বলতে পারব না, কারণ আমি ক্রেডিট লিস্টটা জানলেও, নমিনেশন লিস্টটা খুঁটিয়ে দেখিনি। এটা জানি কিশোরী গানের লিরিসিস্ট, লাস্ট কোনও অ্যাওয়ার্ড সেরিমনিতে কোনও নমিনেশন পায়নি। ও অ্যাওয়ার্ড পেল কি পেল না পরের কথা। কিন্তু ও নমিনেশনটাই পায়নি।

আমরা কি তাহলে ধরে নিচ্ছি যে একটা সুপাহিট গানের শুধু ভোকালস আর মিউজিক ডিরেকশনটাই ইম্পরট্যান্ট? একটা সুপারহিট গানের লিরিক্সটা কোনও পার্ট না?লিরিক্স ছাড়া ‘বেলা বোস’ হতে পারে?লিরিক্স ছাড়া ‘তোমাকে চাই’ হতে পারে?লিরিক্স ছাড়া ‘নীলাঞ্জনা’ হতে পারে? আমি কাউকে দোষারোপ করছি না। এটা একটা ভাবার বিষয়। আমরা যদি লিরিসিস্টদের নিয়ে না ভাবি, ওরা আর গান লিখবে না। ওরা গান না লিখলে, আমরা গাইতে পারব না। তাই স্বার্থপরের মতো অনুরোধ করছি, যাঁরা গানটা লিখছেন, তাঁদের আমরা একটি সম্মান করি, প্লিজ?’


```