Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়ের

উষ্ণ মুহূর্তের ছবি ইনস্টায় পোস্ট ঋতাভরীর, উল্টোদিকের মানুষটি কে?

ঋতাভরী চক্রবর্তী, ফ্যানের সংখ্যা হাতে গোনা সম্ভব নয়। ঋতাভরী মানেই যুবকদের বুক ধরফর। সেই ঋতাভরীই যখন প্রথমবার প্রেমের কথা প্রকাশ্যে আনেন তখন তিনি বেশ কিছুটা অসুস্থ।

উষ্ণ মুহূর্তের ছবি ইনস্টায় পোস্ট ঋতাভরীর, উল্টোদিকের মানুষটি কে?

সংগৃহীত ছবি

শেষ আপডেট: 16 December 2024 16:54

দ্য ওয়াল ব্যুরো: প্রেম করছেন ঋতাভরী? একথা দিপাবলীর সময় জানা গিয়েছিল তাঁর সোশ্যাল পোস্ট থেকে। শুরু হয়েছিল জল্পনা। তারপর বহুরূপী সিনেমা নিয়ে চর্চায় সেই জল্পনা থিতিয়ে পড়ে। সোমবার দুপুরে প্রিয় মানুষের ছবি শেয়ার করে প্রেমে শিলমোহর দিলেন অভিনেত্রী। প্রিয় মানুষের সঙ্গে কাটানোর কিছু বিশেষ মুহূর্ত জ্বলজ্বল করছে তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। 

ঋতাভরী চক্রবর্তী, ফ্যানের সংখ্যা হাতে গোনা সম্ভব নয়। ঋতাভরী মানেই যুবকদের বুক ধরফর। সেই ঋতাভরীই যখন প্রথমবার প্রেমের কথা প্রকাশ্যে আনেন তখন তিনি বেশ কিছুটা অসুস্থ। চারিদিকে করোনার দাপট। তাঁকে নিয়ে খুশি ছিলেন অনুগামীরা। সেই প্রেম ধীরে ধীরে বিচ্ছেদে পরিণত হয়। সে নিয়ে কম কটাক্ষ শুনতে হয়নি অভিনেত্রীকে। কিছুদিন আগে পর্যন্ত সেই প্রেম নিয়ে তাকে খোঁচা দিয়েছে নেটিজেনদের একাংশ। দৃঢ় কন্ঠে সেই প্রেম নিয়ে, বিচ্ছেদ নিয়ে কথা বলেন অভিনেত্রী। 

তারপরই চলতি বছর দীপাবলিতে প্রেমিকের সঙ্গে ছবি শেয়ার করেন। সেনিয়েও হইচই হড়ে  যায়। ফের প্রেম করছেন ঋতাভরী! এমন ক্যাপশনে ভরে যায় সোশ্যাল মিডিয়ার আঙিনা। এবার এই পোস্টটি করে তিনি বন্ধ করলেন সবার মুখ। 

পোস্টের ক্যাপশনে অভিনেত্রী লেখেন, 'এই হইচইয়ে ভরা পৃথিবীতে, তুমি আমার শান্তি, তুমি আমার ঘর, তুমি আমার প্রিয় বন্ধু, তুমি আমার..।' এ তুমি অর্থাৎ ঋতাভরীর প্রিয় মানুষটি আর কেউ নন, হলেন সুমিত অরোরা। বলিউডের পরিচিত মুখ। কাজ করেছেন একাধিক সিনেমার স্ক্রিপ্ট রাইটার হিসেবে। 

ছবিতে ঋতাভরীর মুখে রিলের সেই মিষ্টি হাসি, সেই লাজুক মুখ, সেই সুন্দর আদরে ভরা দুই চোখ। তাকে আগলে রেখেছেন সুমিত। তবে এটা রিয়েল। ছবিতে ট্র্যাডিশনাল পোশাকে দেখা যায় অভিনেত্রীকে, সাদা শার্টে তাঁর প্রিয় মানুষটি। 

অনেকেই বলছেন তাঁরা নাকি একসঙ্গে থাকছেন। মুম্বইতে ঘর বেঁধেছেন। তবে বেশিরভাগ সময় কাজের জন্য ঋতাভরী কলকাতাতেই থাকেন। এবিষয়ে অবশ্য অভিনেত্রী বা তাঁর সঙ্গীর তরফে কিছু জানানো হয়নি। 


```