Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

ঋতাভরী কি মা হবেন? আচমকা সুখবর জানালেন অভিনেত্রী, নেটপাড়ায় গুঞ্জন শুরু

দ্য ওয়াল ব্যুরো: টেলিপাড়ায় রোজই নিত্যনতুন চমক লেগেই আছে। তবে ঋতাভরী চক্রবর্তী (Ritabhari Chakraborty) যে চমকটি দিলেন তার জন্য হয়তো প্রস্তুত ছিলেন না কেউই। বৃহস্পতিবার সন্ধ্যায় সোশ্যাল মিডিয়ায় ঋতাভরী জানালেন তিনি মা হতে চলেছেন! অভিনেত্রীর এ

ঋতাভরী কি মা হবেন? আচমকা সুখবর জানালেন অভিনেত্রী, নেটপাড়ায় গুঞ্জন শুরু

শেষ আপডেট: 21 September 2023 18:22

দ্য ওয়াল ব্যুরো: টেলিপাড়ায় রোজই নিত্যনতুন চমক লেগেই আছে। তবে ঋতাভরী চক্রবর্তী (Ritabhari Chakraborty) যে চমকটি দিলেন তার জন্য হয়তো প্রস্তুত ছিলেন না কেউই। বৃহস্পতিবার সন্ধ্যায় সোশ্যাল মিডিয়ায় ঋতাভরী জানালেন তিনি মা হতে চলেছেন! অভিনেত্রীর এই পোস্ট দেখেই জল্পনা শুরু হয়েছে নেটিজেনদের।

বৃহস্পতিবার সন্ধ্যায় ঋতাভরী(Ritabhari Chakraborty) ইনস্টাগ্রামে লেখেন তিনি এবং তাঁর স্বামীর তরফ থেকে ঘোষণা করা হচ্ছে অভিনেত্রী মা হতে চলেছেন। সন্তানের জন্য সকলের আশীর্বাদও চেয়েছেন ঋতাভরী। তবে অভিনেত্রীর এমন ঘোষণায় রীতিমতো হতবাক সকলেই। তার কারণ অন্যান্য অভিনেতাদের মতো ঋতাভরীর বিয়ে হয়েছে কিনা সে সম্পর্কে কখনওই স্পষ্ট ভাবে কিছু জানাননি অভিনেত্রী।

ঋতাভরীর এই পোস্টের নিচে অভিনেত্রী নিজেই মন্তব্য করেছেন, 'এই জার্নিতে সকলকে পাশে চাই'। প্রসঙ্গত, পোস্ট দেখে অনেকেই যেমন শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রীকে তেমনই নেটিজেনদের একাংশের অনুমান, হয়তো আসন্ন কোনও ছবি বা চরিত্রের প্রচার করতেই এই ধরনের চমক দিলেন ঋতাভরী।

প্রসঙ্গত, গত বছর অর্থাৎ ২০২২ সালে মনোবিদ তথাগত চট্টোপাধ্যায়কে যে ডেট করছেন অভিনেত্রী এ-কথা নিজেই জানিয়েছিলেন সংবাদ মাধ্যমে। দু'জনের বিয়েও প্রায় স্থির হয়েই গিয়েছিল। ঋতাভরীর দিদি অভিনেত্রী চিত্রাঙ্গদার বিয়েতেও দেখা গিয়েছিল তথাগতকে। তবে এরপরই ঘটে ছন্দপতন। আচমকা খবর ছড়িয়ে পড়ে, ঋতাভরী এবং তথাগতর মধ্যে নাকি দূরত্ব তৈরি হয়েছে। সেই সময়ে তথাগতর পরিবার থেকে আপত্তির কথাও শোনা গিয়েছিল। যদিও পরে সেই অভিযোগ উড়িয়ে দু'জনেই সরব হন সংবাদ মাধ্যমের বিরুদ্ধে। তবে এখন তথাগতর সঙ্গে ঋতাভরীর আদৌ সম্পর্ক আছে কিনা তা স্পষ্ট নয়। তবে ঋতাভরীর এই পোস্টের পর নতুন করে গুঞ্জন শুরু হল, তবে কী গোপনে বিয়ে সেরেছেন 'ফাটাফাটি' নায়িকা?

রাঘব-পরিণীতির বিয়েতে এই ডিজাইনারের পোশাকে সেজে উঠতে চলেছেন পাত্র-পাত্রী


```