Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
রহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্ট

সুমিতের সঙ্গে বাগদান সারলেন ঋতাভরী, সাদা-কালো ছবি পোস্ট করে সারাজীবন ভালবাসার অঙ্গীকার

গত বছর কালীপুজোয় সুমিত অরোরার সঙ্গে প্রেমের গুঞ্জনে সিলমোহর দিয়েছিলেন ঋতাভরী (Ritabhari Chakraborty Wedding)। ছবিও পোস্ট করেছিলেন দু'জনের।

সুমিতের সঙ্গে বাগদান সারলেন ঋতাভরী, সাদা-কালো ছবি পোস্ট করে সারাজীবন ভালবাসার অঙ্গীকার

সাদা-কালো ছবি পোস্ট ঋতাভরীর

শেষ আপডেট: 17 April 2025 22:10

দ্য ওয়াল ব্যুরো: বৃহস্পতিবার সন্ধেয় তখন সবে বৃষ্টি নেমেছে। ঝমঝমিয়ে বারিধারার মধ্যেই সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ ছবি পোস্ট করলেন ঋতাভরী চক্রবর্তী (Ritabhari Chakraborty)। নিজেই জানালেন, বলিউডের সংলাপ লেখক সুমিত অরোরার সঙ্গে এবার বাগদান (Engagement) সেরে ফেলার খবর।

গত বছর কালীপুজোয় সুমিত অরোরার সঙ্গে প্রেমের গুঞ্জনে সিলমোহর দিয়েছিলেন ঋতাভরী (Ritabhari Chakraborty Wedding)। ছবিও পোস্ট করেছিলেন দু'জনের। লক্ষ্মীবারেও দু'জনের কিছু ছবি পোস্ট করেন অভিনেত্রী। যেখানে অভিনেত্রীর পরনে সরু হাতার সাদা গাউন। অনামিকায় হিরের আংটি। 

সূত্রের খবর, চলতি বছরে ডিসেম্বরে তাইল্যান্ডে ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে 'ডেস্টিনেশন ওয়েডিং'-এর পরিকল্পনা অভিনেত্রীর। জানা গিয়েছে, বাঙালি ও পঞ্জাবি মতে বিয়ে সারবেন তাঁরা।

পোস্টের সঙ্গে ঋতাভরী লিখেছেন, "অবশেষে, হ্যাঁ বলেছি আমি। দু'জন দু'জনকে বাকি জীবনটা ভালবেসে যাওয়া এবং বিরক্ত করে যাওয়ার প্রস্তাবে আমি সম্মতি দিয়েছি। আমি আর আমার 'মিস্টার রাইট'-এর বাগদান হয়ে গেল।"

বলিউডের চিত্রনাট্যকার তথা লেখক সুমিত আরোরার সঙ্গে প্রায় বছরখানেকের প্রেম ঋতাভরীর। কখনও সুমিত ভালবাসার টানে ছুটে আসেন কলকাতা, আবার কখনও ঋতাভরী চলে যান মুম্বই। এবার দু'জনের পথই বন্ধনহীন গ্রন্থিতে বেঁধে গেল। 


```