Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রথম একসঙ্গে ঋষি কৌশিক-রুকমা রায়, আসছে এই জুটির নতুন সিরিয়াল

 জি বাংলার 'একদিন প্রতিদিন' থেকে স্টার জলসার 'এখানে আকাশ নীল' সিরিয়াল থেকে দর্শকদের মনে জায়গা করে নিয়েছিলেন ঋষি কৌশিক। 

প্রথম একসঙ্গে ঋষি কৌশিক-রুকমা রায়, আসছে এই জুটির নতুন সিরিয়াল

গ্রাফিক্স - দিব্যেন্দু দাস

অরণ্যা দত্ত

শেষ আপডেট: 6 August 2025 14:15

দ্য ওয়াল ব্যুরো: ঋষি কৌশিক (Rishi Koushik) আর রুকমা রায় (Rooqma Ray) দু'জনেই ছোট পর্দার জনপ্রিয় জুটি। তাঁদের অগুন্তি ভক্তের শেষ নেই। কিন্তু দু'জনের একসঙ্গে কাজ খুব একটা খুঁজে পাওয়া যায় না। এবার টিভির পর্দায় নতুন সিরিয়ালে (New Bengali Serial) আসতে চলেছেন দু'জন।

ঋষি কৌশিক অসমের ছেলে। কলকাতার টালিগঞ্জ স্টুডিও পাড়ায় এসে তিনি মন জয় করে নেন। জি বাংলার 'একদিন প্রতিদিন' থেকে স্টার জলসার 'এখানে আকাশ নীল' সিরিয়াল থেকে দর্শকদের মনে জায়গা করে নিয়েছিলেন ঋষি কৌশিক।

Actor Rishi Kaushik posted picture with Rohit Sharma

এরপর লীনা গঙ্গোপাধ্যায়ের ‘কুসুম দোলা’, ‘কোড়া পাখি’-এর মতো ধারাবাহিকেও তিনি জনপ্রিয়তা অর্জন করেন। তাছাড়াও হিন্দি ধারাবাহিকে খলনায়কের চরিত্রে দারুণ ভাবে প্রশংসিত হয়েছিলেন তিনি।

অন্যদিকে  'কিরণমালা' ধারাবাহিকের হাত ধরে বিনোদন জগতে পা রাখেন রুকমা। পান বিশাল জনপ্রিয়তা। এরপর ‘দেশের মাটি’, ‘লালকুঠি’, ‘রূপ সাগরে মনের মানুষ’ -সহ একাধিক ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি। এছাড়াও 'নষ্টনীড়', ‘রক্তকরবী’ -সহ একাধিক সিরিজ ও ছবিতে কাজ করেছেন নায়িকা। ছোট পর্দায় তাঁকে শেষ 'তুমি আশে পাশে থাকলে' থাকলে মেগাতে দেখা গিয়েছিল। তবে এবার একসঙ্গে আসতে চলেছে ঋষি কৌশিক ও রুকমা রায়ের জুটি।

Entertainment News | Rishi Kaushik shares his future plan after Kusum Dola  dgtl - Anandabazar

তবে এবার আসতে চলেছে জি-এর নতুন দুটি  চ্যানেল। যা বড় খবর বটে। জি বাংলা সোনার এবং জি পাওয়ার। সিরিয়ালের নতুন যুগ শুরু হতে চলেছে জি সোনার চ্যানেলের হাত ধরে। সেখানেই আসতে চলেছে এক ঝাঁক বাংলা সিরিয়াল। এই চ্যানেলের একটি নতুন সিরিয়ালে একসঙ্গে দেখা যাবে ঋষি কৌশিক আর রুকমা রায়কে। সিরিয়ালের নাম এখনও ঘোষণা হয়নি। বাদ বাকি চরিত্রের নামের তালিকাও ঘোষণা হয়নি। তবে এই জুটিকে নিয়ে উন্মাদনা এখন চর্চায়


```