Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও

এবার কুৎসিত আক্রমণ বিজেপি নেত্রী রিমঝিমকেও, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল অশালীন ছবি

দ্য ওয়াল ব্যুরো: রাজনৈতিক মতামত নিয়ে মুখ খুললেই আজকাল সোশ্যাল মিডিয়ায় যখন তখন কুৎসিতভাবে আক্রমণ করা হয় যে কাউকে! আজকাল সোশ্যাল মিডিয়াতে কুৎসা ছড়ানো যেন একটা সংস্কৃতি হয়ে দাঁড়িয়েছে! কিছুদিন আগেই নিজের মতামত রাখার জন্য নোংরা মন্তব্য করা হ

এবার কুৎসিত আক্রমণ বিজেপি নেত্রী রিমঝিমকেও, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল অশালীন ছবি

শেষ আপডেট: 4 February 2021 11:05

দ্য ওয়াল ব্যুরো: রাজনৈতিক মতামত নিয়ে মুখ খুললেই আজকাল সোশ্যাল মিডিয়ায় যখন তখন কুৎসিতভাবে আক্রমণ করা হয় যে কাউকে! আজকাল সোশ্যাল মিডিয়াতে কুৎসা ছড়ানো যেন একটা সংস্কৃতি হয়ে দাঁড়িয়েছে! কিছুদিন আগেই নিজের মতামত রাখার জন্য নোংরা মন্তব্য করা হয় অভিনেত্রী সায়নী ঘোষ, দেবলীনা দত্ত মুখার্জীকে নিয়ে। এবার সেই তালিকাতে উঠেছে অভিনেত্রী ও বিজেপির নেত্রী রিমঝিম মিত্রের নাম। রিমঝিম ইদানিং প্রথম সারিতে থেকে প্রচার করছেন পার্টির হয়ে। তাঁকে মুকুল, শুভেন্দু, সৌমিত্র খাঁ এবং সব্যসাচীর সঙ্গে দেখা যাচ্ছে। তাঁদের সঙ্গে ছবিও তাই উঠছে রিমঝিমের দলীয় বিভিন্ন কর্মসূচিতে। সম্প্রতি বারুইপুরের একটি সভাতে মুকুল রায়ের সঙ্গে তাঁর একটি ছবি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়। ছবিটি সাদামাঠা হলেও, কিন্তু সেই ছবির ইঙ্গিত মোটেও শোভনীয় নয়। সেই ছবিতে মুকুল রায়ের সঙ্গে রিমঝিম রয়েছেন, আর সেটা নিয়েই শুরু হয় নানা বক্তব্য। ইতিমধ্যে ওই ছবির নীচেই 'মির্জাপুর' সিরিজের একটি ছবি দিয়ে নানা বাজে কথা উঠেছে সোশ্যাল মিডিয়াতে। 'মির্জাপুর'-এ দেখানো হয়েছে একজন মন্ত্রীর সঙ্গে বসে আছেন একজন মহিলা, যিনি শারীরিক সম্পর্কের বিনিময়ে দলের পদ পেতে চেয়েছেন। সেই ছবির সঙ্গে রিমঝিম ও মুকুল রায়ের ছবিকে কোলাজ করে বিভিন্ন রকম কুরুচিকর ক্যাপশনের সঙ্গে শেয়ার করা হয়েছে সোশ্যাল মিডিয়াতে। দুটো ছবির তুলনা করা হচ্ছে বিশ্রী ভাবে। রিমঝিমের প্রতি করা হয়েছে অশালীন ইঙ্গিত। এই অশালীনতার বিরুদ্ধে দাঁড়িয়ে অনেকেই এসে পাশে থেকেছেন রিমঝিমের। অনেকেই এর তীব্র নিন্দা ও প্রতিবাদ করেছেন। 'স্লাট শেমিং' যে কতটা অন্যায় তা নিয়েও মুখ খুলেছেন অনেকে। পাশে দাঁড়ানোর জন্য সকলকে ধন্যবাদও দিয়েছেন অভিনেত্রী। কিন্তু বারবার দলমত নির্বিশেষে একটাই প্রশ্ন উঠছে, যে মেয়েদের আর কতদিন এই ভাবে নোংরা মন্তব্যের শিকার হতে হবে?

```