Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'এবার আমাকে বন্দুক রাখতেই হবে', কেন এতটা ভয় পাচ্ছেন রিচা?

মেয়ের নিরাপত্তা নিয়ে আতঙ্কে অভিনেত্রী রিচা চাড্ডা। বললেন, বাড়িতে বন্দুক রাখার কথাও ভেবেছিলেন তিনি। কেন এমন ভাবনা এল তাঁর মাথায়?

 

'এবার আমাকে বন্দুক রাখতেই হবে', কেন এতটা ভয় পাচ্ছেন রিচা?

রিচা চাড্ডা

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 23 July 2025 13:01

দ্য ওয়াল ব্যুরো: মা হওয়া প্রতিটি নারীর কাছেই এক অনন্য অনুভূতি। আনন্দ, উদ্বেগ আর অসীম দায়িত্ব। ঠিক সেই পথেই হেঁটেছেন অভিনেত্রী রিচা চাড্ডাও। কিন্তু তাঁর মাতৃত্ব যাত্রা ছিল একেবারেই সাধারণের মতো নয়। রিচা এমন এক মা, যিনি প্রথম দিন থেকেই মেয়েকে নিয়ে আশঙ্কায় ছিলেন। এমনকি সন্তানের নিরাপত্তার কথা ভেবে বাড়িতে বন্দুক রাখার কথাও ভেবেছিলেন তিনি।

সম্প্রতি লিলি সিংহের সঙ্গে একটি সাক্ষাৎকারে এই খোলামেলা স্বীকারোক্তি করেছেন রিচা। তিনি জানান, গর্ভাবস্থার শুরু থেকেই তিনি ছিলেন দারুণ আতঙ্কে। বিশ্বজুড়ে সামাজিক ও পরিবেশগত অবস্থা, হিংসা, বোমা বিস্ফোরণ, দুর্ঘটনা—সব মিলিয়ে সন্তানকে এই পরিবেশে বড় করা নিয়ে গভীর দুশ্চিন্তায় ভুগছিলেন তিনি।

২০২৪ সালের ১৬ জুলাই কন্যাসন্তান জুনাইরার জন্ম দেন রিচা চাড্ডা। মেয়ের জন্মের পরও সেই আতঙ্ক কাটেনি একেবারে। অভিনেত্রীর কথায়, ‘‘এই সময়ে ভারতে একটি মেয়ের জন্ম হওয়াটা নিজেই একটা বড় চিন্তার বিষয় ছিল আমার কাছে। এমনকি মাথায় এসেছিল বাড়িতে বন্দুক রাখার কথাও। তবে এখন আর সেসব ভাবি না। বরং ভাবি, মেয়েকে কেমন মানুষ হিসেবে গড়ে তুলব।’’

গর্ভাবস্থার মানসিক টানাপোড়েন নিয়েও মুখ খোলেন রিচা। তিনি বলেন, ‘‘গর্ভধারণ করার পরও মনে হত—এই সিদ্ধান্তটা কি ঠিক? কারণ একজন স্বাধীনচেতা নারী হিসেবে বুঝতে পারি, সন্তান মানে এক বিশাল দায়িত্ব। প্রথম ছয় মাস শুধু খাদ্যের জন্যই সে পুরোপুরি নির্ভরশীল থাকবে আমার উপর। এমন এক জীবনের জন্য আমি তৈরি তো?’’ তবে সময়ের সঙ্গে সঙ্গে রিচার মানসিকতা অনেকটাই বদলেছে। এখন তাঁর লক্ষ্য, মেয়েকে তাঁর মতোই আত্মনির্ভর ও সাহসী মানুষ হিসেবে গড়ে তোলা।

উল্লেখ্য, রিচা চাড্ডাকে শেষ দেখা গিয়েছে সঞ্জয় লীলা বনশালির ‘হীরামান্ডি’ ওয়েব সিরিজে, যেখানে তিনি ‘লাজ্জো’ চরিত্রে অভিনয় করেন। অন্যদিকে তাঁর স্বামী আলি ফজল সম্প্রতি দেখা গিয়েছেন ‘মেট্রো ইন দিনো’ ছবিতে।


```