Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহেরথাকবে না লাল কার্ড, খেলা ৫০ মিনিটের! ফুটবলকে আরও জনপ্রিয় করতে ছকভাঙা প্রস্তাব নাপোলি-প্রধানেরনতুন সূর্যোদয়! নীতীশের ছেড়ে যাওয়া মসনদে সম্রাট চৌধুরী, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী পেল বিহারমাত্র ৫০০ টাকার পরীক্ষা বাঁচাবে কয়েক লাখের খরচ, কেন নিয়মিত লিভারের চেকআপ জরুরি?অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল

কালাজাদু-খুনি অপবাদ থেকে মুক্তি! রিয়া সিবিআইয়ের ক্লিনচিট পেতেই মুখ খুললেন সৌভিক

কিংবদন্তী অভিনেত্রী রেখার স্বামী মারা যাওয়ার পরেও ঘটেছিল ঠিক এমনটাই। রিয়ার জেল হয়, মুম্বই পুলিশের হাত থেকে তদন্তভার যায় সিবিআইয়ের কাছে।

কালাজাদু-খুনি অপবাদ থেকে মুক্তি! রিয়া সিবিআইয়ের ক্লিনচিট পেতেই মুখ খুললেন সৌভিক

কী বলছেন সৌভিক?

শেষ আপডেট: 23 March 2025 15:05

দ্য ওয়াল ব্যুরো: সালটা ছিল ২০২০। সে সময় করোনার প্রথম ঢেউ চলছে। হঠাৎই খবর আসে সুশান্ত সিং রাজপুত আর নেই। বান্দ্রার ফ্ল্যাট থেকে উদ্ধার হয় তাঁর ঝুলন্ত দেহ। সুশান্তের দেহ উদ্ধার হওয়ার পরেই সাধারণের আতসকাচে রাতারাতি ভিলেন হয়ে যান অভিনেতার তৎকালীন প্রেমিকা রিয়া চক্রবর্তী। শুরু হয় 'উইচ হান্টিং'।

কিংবদন্তী অভিনেত্রী রেখার স্বামী মারা যাওয়ার পরেও ঘটেছিল ঠিক এমনটাই। রিয়ার জেল হয়, মুম্বই পুলিশের হাত থেকে তদন্তভার যায় সিবিআইয়ের কাছে। টানা পাঁচ বছর ধরে চলে সেই তদন্ত। অবশেষে সামনে এসেছে সিবিআইয়ের রিপোর্ট। তাতে ক্লিনচিট দেওয়া হয়েছে রিয়াকে। এও জানানো হয়েছে সুশান্তের মৃত্যু আত্মহত্যাই ছিল। রিয়া এর সঙ্গে জড়িত নন। 

এই পাঁচটা বছর রিয়াকে কম কিছু সহ্য করতে হয়নি। একের পর এক কাজ হারিয়েছেন। সামাজিক মাধ্যম থেকেও উধাও ছিলেন বেশ কিছুটা সময়। তিনি বাঙালি, তাই কালাজাদু করেন, শুনতে হয়েছে এই সব কথাও। রিয়া ক্লিনচিট পাওয়ার পর মুখ খুলেছিলেন তাঁর আইনজীবী। দাবি করেছিলেন এই অপমানের জন্য রিয়ার কাছে সকলের ক্ষমা চাওয়া উচিৎ। এবার প্রতিক্রিয়া দিলেন তাঁর ভাই সৌভিকও। দিদির সঙ্গে এক ছবি শেয়ার করে সৌভিক লিখেছেন 'সত্যমেব জয়তে'। অর্থাৎ দিনের শেষে সত্যেরই জয় হয়। 

সিবিআই তাদের রিপোর্ট পেশ করেছে। আগামী ৮ এপ্রিল বান্দ্রা ম্যাজিস্ট্রেট কোর্টে এই মামলার পরবর্তী শুনানি রয়েছে। যদি সিবিআইয়ের রিপোর্ট গ্রহণ করা হয়, তবে খুনের অভিযোগ খারিজ হয়ে যাবে। জানিয়ে রাখা যাক, ২৭ দিনের হাজতবাস হয়েছিল রিয়ার। তবে সুশান্তকাণ্ডে গ্রেফতার হননি তিনি। মাদক নেওয়ার অভিযোগে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর তরফে তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। গ্রেফতার হন রিয়া। পরে যদিও জামিনে মুক্তি পান। 


```