Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

কঙ্গনা রনৌতের 'এমার্জেন্সি'র মুক্তি ফের পিছলো, বারবার কেন সিদ্ধান্ত বদল বিজেপি প্রার্থীর

সমালোচক মহলের ধারণা, প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর জীবনের অংশবিশেষ নিয়ে নির্মিত ছবি ফ্লপ হওয়ার আশঙ্কায় বারবার তারিখ বদল হচ্ছে।

কঙ্গনা রনৌতের 'এমার্জেন্সি'র মুক্তি ফের পিছলো, বারবার কেন সিদ্ধান্ত বদল বিজেপি প্রার্থীর

'এমার্জেন্সি' চলচ্চিত্রে প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর চরিত্রে কঙ্গনা রনৌত।

শেষ আপডেট: 16 May 2024 13:21

দ্য ওয়াল ব্যুরো: কঙ্গনা রনৌত অভিনীত 'এমার্জেন্সি' চলচ্চিত্রের মুক্তি ফের পিছিয়ে গেল। লোকসভা ভোটের ব্যস্ততা এবং ফলপ্রকাশের পরবর্তী কাজের দিকে তাকিয়ে ছবির মুক্তি আপাতত স্থগিত করা হয়েছে বলে কঙ্গনা রনৌতের 'এমার্জেন্সি'র প্রযোজনা সংস্থা জানিয়েছে। যদিও হিমাচল প্রদেশের মান্ডি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কঙ্গনা রনৌতের ভক্ত ও সমালোচক মহলের ধারণা, প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর জীবনের অংশবিশেষ নিয়ে নির্মিত ছবি ফ্লপ হওয়ার আশঙ্কায় বারবার তারিখ বদল হচ্ছে।

'এমার্জেন্সি' ছবিতে মুখ্য চরিত্র ইন্দিরা গান্ধীর ভূমিকায় অভিনয় করেছেন কঙ্গনা রনৌত। তিনি ছাড়াও ছবিতে রয়েছেন অনুপম খের, মহিমা চৌধুরি, মিলিন্দ সুমন, শ্রেয়স তালপাড়ে, বিশাখ নায়ার এবং প্রয়াত সতীশ কৌশিক। রেণু প্রীতি ও কঙ্গনার প্রযোজিত মণিকর্ণিকা ফিল্মস ছবির নির্মাতা। নেপথ্যে রয়েছে জি স্টুডিওজ।

মণিকর্ণিকা ফিল্মস প্রোডাকশনের তরফে ১৫ মে এক্স পেজে একটি আপডেট দিয়ে ছবির মুক্তি পিছিয়ে দেওয়ার কথা জানানো হয়েছে। তাতে লেখা হয়েছে, আমাদের রানি কঙ্গনা রনৌতের জন্য আমাদের হৃদয় ভালোবাসায় পরিপূর্ণ। তিনি এখন দেশ ও জাতির সেবাকেই প্রাধান্য দিয়েছেন। দেশের সেবায় তিনি দায়বদ্ধতাকে অগ্রাধিকার দিচ্ছেন। সে কারণে 'এমার্জেন্সি'র মুক্তির তারিখ স্থগিত রাখা হল।

আরও বলা হয়েছে, এমার্জেন্সির মুক্তির দিন খুব শীঘ্রই জানানো হবে। উল্লেখ্য, এই ছবির মুক্তি নিয়ে দীর্ঘদিন ধরে টালবাহানা চলছে। এর আগে ২০২৩ সালের ২৪ নভেম্বর মুক্তির দিন ঠিক ছিল। ছবিটির কাহিনি ও পরিচালনা করেছেন কঙ্গনা রনৌত নিজে। সর্বশেষ আগামী ১৪ জুন মুক্তির দিন ধার্য করা হয়েছিল।

এদিকে, নেট দুনিয়ার বোদ্ধারা এই পোস্ট নিয়ে হাত গুটিয়ে বসে থাকেননি। তাঁদের অনেকেই লিখেছেন, আসলে কঙ্গনা রনৌত বুঝে গিয়েছেন যে ভোটে তিনি হারছেন। ফলে ৪ মে ভোটের ফল প্রকাশের পর ১৪ মে মুক্তির দিন পিছিয়ে দেওয়া হল। কঙ্গনা চাইছেন না, ভোটে বিপর্যয়ের পর অভিনয় জগতেও বিপর্যয় নেমে আসুক। সেই অস্বস্তি কাটাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


```