Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা

রেখার 'ক্যায়সি পহেলি' আইটেম নম্বর শুট হয়েছিল অমিতাভের 'কৌন বনেগা ক্রোড়পতি' সেটে


'পরিণীতা' তে সেফ আলি খান, বিদ্যা বালান, সঞ্জয় দত্ত থাকলেও ছবির আর এক আকর্ষণ ছিলেন চিরযৌবনা রেখা। 

রেখার 'ক্যায়সি পহেলি' আইটেম নম্বর শুট হয়েছিল অমিতাভের 'কৌন বনেগা ক্রোড়পতি' সেটে

গ্রাফিক্স -দিব্যেন্দু দাস

শুভদীপ বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 24 August 2025 15:30

দ্য ওয়াল ব্যুরো: প্রদীপ সরকারের 'পরিণীতা' (Parineeta) ছবির ২০ বছর পূর্ণ হল এই ২০২৫ সালে। আগামী ২৯ অগস্ট থেকে এই ছবি নতুন উন্নত ভার্সনে আবার মুক্তি পাবে। ২০ বছর পরও এই মিউজিকাল হিট ছবি নিয়ে উন্মাদনা এতটুকু কমেনি।

'পরিণীতা' তে সেফ আলি খান, বিদ্যা বালান, সঞ্জয় দত্ত থাকলেও ছবির আর এক আকর্ষণ ছিলেন চিরযৌবনা রেখা (Rekha)। রেখা আইটেম নাম্বার দেখতে সেসময় 'পরিণীতা' বারবার দেখেছিল দর্শক। তবে চমকপ্রদ তথ্য এই গানেও রেখার সঙ্গে জড়িয়ে আছেন অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)।

Rekha | Rekha's 6 most iconic looks from films, Khubsoorat to Parineeta -  Telegraph India

#rel

বিধুবিনোদ চোপড়া প্রযোজিত এই ছবিতে সংগীত পরিচালনা করে শান্তনু মৈত্র লাইমলাইটে চলে আসেন। তাঁর সুর করা প্রতিটি গান আজও মানুষ ভোলেনি।

শান্তনু মৈত্র হাজির ছিলেন 'ক্যায়সি পহেলি' নাচের শুটে। রেখা শান্তনুকে বলেছিলেন 'দারুণ গান বানিয়েছ দেখি কতটা তোমার সুরের যথাযথ মর্যাদা রাখতে পারি'! এই গান তো তারপরে ইতিহাস।

Kaun Banega Crorepati | Quidich

রেখার এই আইটেম নম্বরের শুট যেখানে হয়েছিল সেখানেই কয়েক  আগে শুট হয়েছিল অমিতাভ বচ্চনের মেগা হিট রিয়্যালিটি শো 'কৌন বনেগা ক্রোড়পতি'র। এই স্টুডিওতে এসেই দীর্ঘকাল শুট করেছিলেন অমিতাভ বচ্চন। যা জানতেন রেখাও।

প্রেম ভেঙে যায় তবু জুড়ে থাকে কোনও সুতো। কাজ আলাদা তবু এক ফ্লোর, মেকআপ রুম দিয়ে জুড়ে থাকলেন অমিতাভ-রেখা।


```