
ফাইল চিত্র
শেষ আপডেট: 14 December 2024 16:21
দ্য ওয়াল ব্যুরো: মুম্বইতে আয়োজিত কিংবদন্তি অভিনেতা রাজ কাপুরের শতবর্ষ উদযাপনে গিয়েছিলেন বলিউডের অভিনেত্রী রেখা। অনুষ্ঠানের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, রেখা অভিনেতা অগস্ত্য নন্দাকে জড়িয়ে ধরলেন। অগস্ত্য হলেন বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চনের নাতি।
অমিতাভ বচ্চন এবং রেখার সম্পর্ক একসময় বলিউডে আলোড়ন তুলেছিল। বিয়ের পরও অমিতাভের সঙ্গে রেখার প্রেমের সম্পর্ক নিয়ে বিতর্ক হয়, যা নিয়ে ব্যাপক আলোচনা হয়েছিল। হঠাৎ অগস্ত্য নন্দাকে জড়িয়ে ধরতেই ঝড়ের বেগে ভাইরাল হয় সেই ভিডিও। কমেন্ট বক্স ভরে যায় বিভিন্ন কমেন্টে। অধিকাংশ নেটিজেনের বক্তব্য, 'তাহলে কি এখনও অমিতাভকে ভুলতে পারেননি রেখা?'
Rekha hugging Agastya
byu/dukhi_mogambo inBollyBlindsNGossip
এই ঐতিহাসিক অনুষ্ঠানে রেখাকে রাজ কাপুরের একটি পোস্টারের দিকে আবেগভরা দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখা গিয়েছে। পোস্টারটি দেখে তিনি অত্যন্ত আবেগপ্রবণ হয়ে পড়েন। তাঁর চোখে জল চলে আসে।
পিভিআর ইনক্স এবং ফিল্ম হেরিটেজ ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এই ফেস্টিভ্যালে রাজ কাপুরের জনপ্রিয় সিনেমাগুলো প্রদর্শিত হয়েছে, যার মধ্যে আওয়ারা, শ্রী ৪২০ এবং মেরা নাম জোকার উল্লেখযোগ্য। এই তিন দিনের আয়োজনটি ভারতের ৪০টি শহরের বিভিন্ন প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হয়েছে।