Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাদ পড়তেন চেহারার জন্য, 'সুন্দর' হতে যেতে হয় পার্লারে! কেরিয়ারে স্ট্রাগল নিয়ে অকপট বিনোদ

পঞ্চায়েতে প্রহ্লাদ চা-র পর যাঁর অভিনয় নিয়ে চর্চা হচ্ছে, তিনি অশোক পাঠক। ছিপছিপে চেহারা, নায়ক সুলভ নয়। তাই চেহারার জন্য অনেক সময়ই বাদ দেওয়া হয়েছে বিভিন্ন চরিত্রে ট্রাই করেও।

বাদ পড়তেন চেহারার জন্য, 'সুন্দর' হতে যেতে হয় পার্লারে! কেরিয়ারে স্ট্রাগল নিয়ে অকপট বিনোদ

বিনোদের চরিত্রে অশোক

শেষ আপডেট: 9 July 2025 16:48

দ্য ওয়াল ব্যুরো: 'হাম গরিব হ্যায়, গদ্দার নেহি...' এক দৃশ্যে বিনোদের মুখে এই ডায়ালগ শুনে মুগ্ধ হয়েছেন 'পঞ্চায়েত' প্রেমীরা। তাঁর অভিনয় গোটা সিজনজুড়ে মন ছুঁয়ে গেছে সকলের। অর্থিক সমস্যা থাকলেও শিরদাঁড়া সোজা করে কীভাবে লড়তে হয়, তা দেখিয়েছেন বিনোদ। যাঁকে নিয়ে আজ এত হইচই, তাঁর যাত্রাটাও আর পাঁচটা অভিনেতার মতোই সহজ ছিল না। বহুবার চেহারার জন্য বাদ দেওয়া হয়েছে, ফর্সা হতে করতে হয়েছে বিরাট সাধনা। সেসব ফেলে আসা দিনের কথাই কিছুদিন আগে এক বেসরকারি সংবাদমাধ্যমকে বলেন অশোক পাঠক।

পঞ্চায়েতে প্রহ্লাদ চা-র পর যাঁর অভিনয় নিয়ে চর্চা হচ্ছে, তিনি অশোক পাঠক। ছিপছিপে চেহারা, নায়ক সুলভ নয়। তাই চেহারার জন্য অনেক সময়ই বাদ দেওয়া হয়েছে বিভিন্ন চরিত্রে ট্রাই করেও। বড় বাজেটের বহু ছবি, গুরুত্বপূর্ণ চরিত্র শেষমেশ হাতছাড়া হয়েছে। একটা সময় নিজেই নিজেকে দোষারোপ করতে শুরু করেন। অভিনয় দক্ষতা নিয়ে কনফিডেন্স থাকলেও তা ধীরে ধীরে কমতে শুরু করে। আর সেখান থেকেই একদিন এক অদ্ভুত কাজ করে বসেন তিনি।

অভিনেতা জানান, একটি ছবিতে কাজের জন্য তাঁকে কাস্ট করা হয়। তারপর কাজ নিয়ে বিশেষ কিছু জানানো হয়নি। বলেন, 'এক সপ্তাহ পর ফোন এল, বলা হল একবার বিউটি পার্লারে গিয়ে ফেশিয়াল করিয়ে নাও, মুখে একটু শাইন দরকার। আমি জানতাম এতে খুব একটা বদল হবে না, তবু গিয়ে ফেসিয়াল করালাম। এমনকি রাতে হলুদ বেটেও মুখে মাখতাম। যাতে একটু ‘গ্লো’ আসে। লোকজনকে বলতাম আমি এখন নিজের লুক নিয়ে খুব সিরিয়াস। যদিও সত্যি বলতে ওই একদিনই শুধু পার্লারে গেছিলাম।'

তাঁর কথায়, 'সময়টা খুব কষ্টের ছিল। আমার সামনেই অন্যদের অডিশন হচ্ছিল আর তাঁরা সিলেক্ট হচ্ছিলেন। ভেঙে পড়তাম মাঝে মাঝে। তবে অবশেষে প্রজেক্টটা আমাকেই দেওয়া হয়, কারণ আমার মতো আর কাউকে খুঁজে পাননি নির্মাতারা। তখন বুঝেছিলাম, কাজ যদি নিখুঁত হয়, তাহলে লুক নিয়ে আপস করা যায়, প্রতিভা নিয়ে নয়।'

চেহারার জন্য ছাঁটাইয়ের এমন সংস্কৃতির বিরুদ্ধে নিজের অভিজ্ঞতার প্রসঙ্গ টেনে আশোক উদাহরণ দেন অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকির। তিনিও একসময় বহু কাজ থেকে বাদ পড়েন কিন্তু এখন তো ম্যাগাজিন- পেপার, তাঁর মুখ ছাপানোর জন্য দৌড়াদৌড়ি করে। 


```