Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
Sakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তিপেট ঠান্ডা আর হজমে কামাল! গরমে নিয়মিত ঘোল খেলে শরীরে ঠিক কী পরিবর্তন আসে?সাবধান! ২০৫০ সালের মধ্যে ২ কোটি মানুষের লিভার শেষ করবে 'ফ্যাটি লিভার'! ল্যানসেটের গবেষণায় উদ্বেগ বাড়ছে‘মমতাই বিজেপি-কে রাস্তা করে দিয়েছেন, আজ প্রিয়জি থাকলে তিনিই মুখ্যমন্ত্রী হতেন’, রায়গঞ্জের জনসভায় রাহুল'রাবণ হরণ করেছিল সীতাকে, বিজেপি কেড়েছে আপনাদের অধিকার', রাম-রাবণ তত্ত্বে মোদীকে বেনজির আক্রমণ মমতার!মধ্যপ্রদেশে কুকুর বন্ধ্যাত্বকরণ প্রকল্পে দুর্নীতি! ফরমালিনে চোবানো ৭৯৫টি যৌনাঙ্গ উদ্ধার করল পুলিশমাত্র ৪৯৯ টাকায় রাজকীয় থালি! দুই বাংলার সেরা স্বাদ নিয়ে হাজির ‘দ্য ইয়েলো টার্টল’

কান্তারা নিয়ে 'বেপরোয়া' রণবীর সিং, কর্নাটক হাইকোর্টে চরম ভর্ৎসনার মুখে অভিনেতা, তবে এখন স্বস্তি

আদালত জানিয়েছে, ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে দায়ের হওয়া মামলায় আপাতত তাঁর বিরুদ্ধে কোনও কড়াকড়ি ব্যবস্থা নেওয়া যাবে না। তবে একই সঙ্গে কান্তারা ১ ছবির একটি চরিত্র নকল করার অভিযোগে আদালত তাঁকে কড়া ভাষায় ভর্ৎসনা করেছে। 

কান্তারা নিয়ে 'বেপরোয়া' রণবীর সিং, কর্নাটক হাইকোর্টে চরম ভর্ৎসনার মুখে অভিনেতা, তবে এখন স্বস্তি

রণবীর সিংকে অন্তর্বর্তী রেহাই।

শুভেন্দু ঘোষ

শেষ আপডেট: 24 February 2026 15:01

দ্য ওয়াল ব্যুরো: কর্নাটক হাইকোর্ট মঙ্গলবার অভিনেতা রণবীর সিংকে অন্তর্বর্তী রেহাই দিয়েছে। আদালত জানিয়েছে, ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে দায়ের হওয়া মামলায় আপাতত তাঁর বিরুদ্ধে কোনও কড়াকড়ি ব্যবস্থা নেওয়া যাবে না। তবে একই সঙ্গে কান্তারা ১ ছবির একটি চরিত্র নকল করার অভিযোগে আদালত তাঁকে কড়া ভাষায় ভর্ৎসনা করেছে। ঘটনাটি ঘটেছিল গোয়ায় আয়োজিত ৫৬-তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। শুনানির সময় বিচারপতি এম নাগপ্রসন্ন কড়া মন্তব্য করেন। তিনি বলেন, “আপনি একজন অভিনেতা। অনেক মানুষ আপনাকে দেখে প্রভাবিত হন। তাই আপনার দায়িত্বও আছে। নকল করতে পারেন, অভিনয় করতে পারেন, কিন্তু কারও ধর্মীয় অনুভূতিতে আঘাত করার অধিকার আপনার নেই। মুখ সামলে কথা বলতে হবে। আপনি রণবীর সিং হোন বা যে-ই হোন।”

রণবীরের পক্ষে আইনজীবী সজন পোভাইয়া বলেন, তাঁর মক্কেলের মন্তব্য “সম্পূর্ণ অসংবেদনশীল” ছিল। তবে তিনি জানান, এতে কারও মনে আঘাত লেগে থাকলে রণবীর তা ঠিক করতে প্রস্তুত। আদালত জানায়, ইচ্ছাকৃত ছিল কি না, তা মামলার শুনানির সময় খতিয়ে দেখা হবে। বিচারপতি আরও বলেন, ইন্টারনেট কিছু ভোলে না। জনসমক্ষে কথা বলার সময় অভিনেতাদের খুব সতর্ক থাকতে হবে। ধর্মীয় অনুভূতিকে সম্মান করতে হবে। কোনও দেবতার নকল করা হালকাভাবে নেওয়া যায় না। রাজ্যের মানুষের আবেগ উপেক্ষা করা যাবে না। তিনি বলেন, রণবীর “নিশ্চয়ই মানুষের অনুভূতিতে আঘাত করেছেন।” তবে এটাও যোগ করেন, “আমি বলছি না, এটা ইচ্ছে করে বলা। এটা চরম অজ্ঞতা। এই অঞ্চলের কাছে এটা পবিত্র বিষয়।” বিচারপতি আরও বলেন, “আপনি বেপরোয়া। আপনি যা করেছেন, তা করার অধিকার আপনার নেই।”

শুনানিতে অভিযোগকারীর আইনজীবী বলেন, রণবীরের স্ত্রী দীপিকা পাড়ুকোন কর্নাটকের মেয়ে। তাই স্থানীয় ধর্মীয় অনুভূতি সম্পর্কে তাঁর সচেতন থাকা উচিত ছিল। তাঁদের দাবি, অনুষ্ঠানে রণবীরকে নকল বন্ধ করতে বলা হয়েছিল, তবু তিনি থামেননি। এ প্রসঙ্গে বিচারপতি বলেন, অভিনেতার “খুব, খুব সাবধানে থাকা উচিত ছিল।” মামলাটি ভারতীয় ন্যায় সংহিতা ২০২৩ ধারায় দায়ের হয়েছে। অভিযোগ, সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ানো এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত করা। রণবীরের আইনজীবী বলেন, এফআইআর একটি ছোট আদেশের ভিত্তিতে হয়েছে, যেখানে শুধু তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। তাঁর দাবি, অসাবধানতাবশত মন্তব্য মানে ইচ্ছাকৃত অপরাধ নয়— এ কথা আগেও আদালত বলেছে।

আদালত আরও সতর্ক করে জানায়, ডিজিটাল মাধ্যমে কিছু একবার ছড়িয়ে পড়লে তা মুছে ফেলা কঠিন। “কথা ফিরিয়ে নেওয়া যায়, কিন্তু ইন্টারনেটের বিষয়বস্তু আর ফেরানো যায় না,” বলে আদালত। জনসাধারণের অনুভূতিতে আঘাত না করার পরামর্শও দেওয়া হয়।মামলার পরবর্তী শুনানি আগামী সোমবার। ততদিন পর্যন্ত রণবীর সিংয়ের বিরুদ্ধে কোনও কড়াকড়ি পদক্ষেপ না নেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট।


```