Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'প্রতি সপ্তাহে যে মেয়েরা...', অক্ষয়ের সঙ্গে সম্পর্ক ভাঙার এত বছর পর কী বললেন রবিনা?

নব্বইয়ের দশকে অক্ষয় কুমারের সঙ্গে বাগদান হয়েছিল রবিনা টন্ডনের। বছর পেরোলেও তাঁদের সম্পর্ক আজও আলোচনায়। সম্প্রতি এক পডকাস্টে অক্ষয়কে নিয়ে কী বললেন রবিনা?

'প্রতি সপ্তাহে যে মেয়েরা...', অক্ষয়ের সঙ্গে সম্পর্ক ভাঙার এত বছর পর কী বললেন রবিনা?

রবিনা টন্ডন, অক্ষয় কুমার

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 12 November 2025 18:56

দ্য ওয়াল ব্যুরো: বলিউডের তারকাদের ব্যক্তিগত জীবন সবসময়ই ভক্তদের আগ্রহের কেন্দ্রে থাকে। যদিও তারকারা তাঁদের সম্পর্ক গোপন রাখতে চান, তবুও অনেক পুরনো সম্পর্কও বারবার আলোচনায় ফিরে আসে। এমনই একটি সম্পর্ক হলো রবিনা টন্ডন এবং অক্ষয় কুমার-এর। নব্বইয়ের দশকে এই জুটি সম্পর্কে ছিলেন এবং কিছুদিনের জন্য তাঁদের বাগদানও হয়েছিল। তবে পরে তাঁরা আলাদা হয়ে যান এবং বর্তমানে দুজনেই নিজেদের জীবনে সুখে আছেন।

সম্প্রতি এক পডকাস্টে এসে রবিনাকে তাঁর প্রাক্তন বাগদত্তা অক্ষয় কুমার এবং পুরনো সম্পর্ক নিয়ে মানুষের লাগাতার আগ্রহের বিষয়ে প্রশ্ন করা হলে, অভিনেত্রী অবাক হয়ে জানতে চান, "এতে এত আলোচনার কী আছে?"

'এএনআই পডকাস্ট'-এ রবিনাকে জানানো হয় যে ইন্টারনেটে এখনো অনেকেই 'রবিনা টন্ডনের সঙ্গে অক্ষয় কুমারের বাগদান' নিয়ে খোঁজ করেন। তাঁদের সম্পর্কটি ঠিক কবে হয়েছিল জানতে চাওয়া হলে অভিনেত্রী হেসে উত্তর দেন, "ভুলে গেছি ব্যাপারটা।"

তিনি স্বীকার করেন যে কিছু অনস্ক্রিন জুটি মানুষ সহজে ভোলে না। রবিনা বলেন, "হ্যাঁ, 'মোহরা' ছবিতে আমরা দারুণ হিট জুটি ছিলাম। আর এখন যখন সামাজিক অনুষ্ঠানে দেখা হয়, তখনও আমরা কথা বলি, গল্প করি। আসলে, সবাই তো জীবনে এগিয়ে যায়, তাই না? কলেজে মেয়েরা প্রতি সপ্তাহে বয়ফ্রেন্ড বদলায়, তখন থেকে এখন পর্যন্ত। কিন্তু আমার একটা ভাঙা বাগদান এখনও সবার মাথায় আটকে আছে। জানি না কেন! সবাই জীবনে এগিয়ে যায়। অনেকের ডিভোর্স হয়, তারপরও তো মানুষ এগিয়ে যায়। সুতরাং, এত বড় ব্যাপার কী আছে?"

অক্ষয়ের বিরুদ্ধে তাঁর মতো দেখতে অন্য নায়িকাদের সঙ্গে ডেটিং করার যে গুঞ্জন একসময় ভাইরাল হয়েছিল, সে প্রসঙ্গে রবিনাকে প্রশ্ন করা হয়। অভিনেত্রী স্পষ্টভাবে জানান, "ওসব নিয়ে যা লেখা হতো, আমি পড়তামই না। কারণ অকারণে কেন নিজের রক্তচাপ বাড়াবো! তাই না পড়াই ভাল।"

বর্তমানে রবিনা টন্ডন ২১ বছর ধরে ফিল্ম ডিস্ট্রিবিউটর অনিল থাডানি-র সঙ্গে সুখী দাম্পত্য জীবন কাটাচ্ছেন। তাঁদের মেয়ে রাশা থাডানি এই বছরই অভিনয় জীবন শুরু করেছেন। অন্যদিকে, খুব শীঘ্রই রবিনা এবং অক্ষয়কে দীর্ঘ বিরতির পর একসঙ্গে পর্দায় দেখা যাবে 'ওয়েলকাম টু দ্য জঙ্গল' (Welcome To The Jungle) ছবিতে।


```